শিরোনাম :
জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া পুলিশ অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনা : সৌদিতে বাংলাদেশি আক্রান্তের সংখ্যা বাড়ছেই

জার্মান-বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: বুধবার, ৬ মে, ২০২০

আনুপাতিক হারে মৃতের হার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশির সংখ্যা বেশি। দেশটির হলি সিটিখ্যাত মক্কায় সবচেয়ে বেশি ৮৫ জন মারা যান, দ্বিতীয় স্থানে মদিনা এরপর পর্যায়ক্রমে অন্যান্য শহর রয়েছে।

সৌদিতে এ পর্যন্ত করোনায় বাংলাদেশি মৃত্যু হয়েছে ৬৪ জনের।সৌদিতে করোনায় বাংলাদেশি আক্রান্তের সংখ্যা বাড়ছেই। সেইসঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে, দেশটিতে এখন পর্যন্ত তিন হাজার ৭১৭ জন বাংলাদেশি প্রবাসী আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৪ জনের। তাদের মধ্যে ২২ জনই চট্টগ্রাম অঞ্চলের।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত ৩০ হাজার ২৫১ জন করোনা আক্রান্ত হয়েছে। এরমধ্যে মৃত্যু হয়েছে দুইশ জনের। আক্রান্তদের মধ্যে ৮৫ শতাংশ বিদেশি এবং ১৫ শতাংশ দেশটির নাগরিক। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫ হাজার ৪ শত ৩১ জন।

এদিকে অন্য আরেকটি সূত্র জানিয়েছে, সৌদিতে বাংলাদেশি করোনাক্রান্তের সংখ্যা প্রায় চার হাজার। ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ঘোষিত কারফিউ আগামী ১৩ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিথিল করেছে সৌদি সরকার। গত মার্চ থেকে দেশটি কারফিউয়ের মধ্যে থাকলেও প্রতিদিনই শতাধিক মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছেন। তবে সুস্থ হওয়ার সংখ্যাও অনেক বেশি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD