টাঙ্গাইল জেলায় এ পর্যন্ত মোট ২৬ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে । টাঙ্গাইলের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান আজ শনিবার বলেন, ‘টাঙ্গাইল জেলায় মোট ২৬ জন ব্যাক্তির দেহে করোনা ভাইরাসের (পজিটিভ) সনাক্ততা পাওয়া গেছে । করোনা ভাইরাস (পজিটিভ) আক্রান্ত ব্যক্তিদের মধ্যে কেউ প্রবাসী,কেউ গার্মেন্টস কর্মী, কেউ সবজি বিক্রেতা আবার কেউ বা ব্যবসায়ী।’
উল্লেখ্য,সখীপুর উপজেলার এক সবজি বিক্রেতা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর, ওই ব্যক্তির পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা পরীক্ষা জন্য আইইসিডিআরে পাঠানো হয়। পরবর্তীতে ওই ব্যক্তির সহধর্মিণী, দুই মেয়ে ও এক ছেলে করোনা ভাইরাসে (পজিটিভ) আক্রান্ত হওয়ার সত্যতা পাওয়া যায়।
এদিকে ঘাটাইল উপজেলায় এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র ও একজন ব্যক্তি ঢাকায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এছাড়াও টাঙ্গাইল সদর, ভুয়াপুর উপজেলা , মির্জাপুর উপজেলা,সখীপুর উপজেলা ও নাগরপুর উপজেলাতে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের তথ্য আইইসিডিআর পরীক্ষার রিপোর্টের ফলাফলের ভিওিতে এর নিশ্চিত হয়। করোনা ভাইরাসে আক্রান্ত ২৬ ব্যক্তির মধ্যে পাঁচজন ব্যক্তি সুস্থ হয়ে তাদের নিজ বাড়িতে ফিরেছেন।
টাঙ্গাইল জেলার সিভিল সার্জন ডাঃ ওয়াহিদুজ্জামান আরও বলেন,গতকাল ১ মে (শুক্রবার) টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ৮১ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকার (আইইসিডিআর) রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। আজ ২ মে শনিবার সকালে ঢাকার (আইইসিডিআর) থেকে এক ব্যক্তির আক্রান্তের বার্তাটি আমাদের সিভিল সার্জন অফিসে আসে। এ ব্যাপারে আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে এবং ওই পরিবারের অন্যান্য সদস্যদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে ।