শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

করোনা : নারায়ণগঞ্জে আক্রান্ত র‌্যাব-পুলিশের ৮২ জন

জার্মান-বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: শুক্রবার, ১ মে, ২০২০

বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৮০০০ ছাড়াল । নারায়ণগঞ্জে র‌্যাব-পুলিশের কর্মকর্তাসহ ৮২জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে র‌্যাবের চার কর্মকর্তাসহ ৩৯ জন এবং পুলিশের পরিদর্শকসহ ৪৩ জন।

র‌্যাবের আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১৭জন হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি আছেন। অন্যরা ব্যাটালিয়ন কার্যালয়েই আইসোলেশনে রয়েছেন। পুলিশের আক্রান্ত ব্যক্তিদের মধ্যে তিনজন হাসপাতালে আইসোলেশনে আর অন্যরা পুলিশ লাইনস ও বাড়িতে আইসোলেশনে আছেন। আক্রান্ত সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন র‌্যাব ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা পুলিশ সুত্রে জানা গেছে, এ পর্যন্ত করোনায় আক্রান্ত ৪৩ জনের মধ্যে রয়েছেন জেলা পুলিশের দুজন পরিদর্শক ও সাতজন উপপরিদর্শক (এসআই)। এঁদের মধ্যে দু’জন চিকিৎসায় করোনামুক্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে তিনজন রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি আছেন। ২৮ জন নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় জেলা পুলিশ লাইনেস ও অন্যরা নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, ‌’আমরা ধীরে ধীরে সবার নমুনা পরীক্ষার জন্য পাঠাচ্ছি। আরও ৫ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। পুলিশ সদস্যরা সুরক্ষা নিয়েই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সামাজিক দুরত্ব রক্ষায় কাজ করে যাচ্ছেন।’

এদিকে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ ব্যাটালিয়নে করোনায় আক্রান্ত ৩৯ জনের মধ্যে চারজন কর্মকর্তা। আক্রান্ত ৮ জন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি আছেন। রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ৫ জন ও শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ৪ জন। অন্যরা ব্যাটালিয়ন কার্যালয়ে আইসোলেশনে আছেন বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাবের ব্যাটালিয়ন অধিকনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, তাঁদের ব্যাটালিয়নের মোট ২৫১ জনের করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল। এ পর্যন্ত চার কর্মকর্তাসহ ৩৯ জনের প্রতিবেদন ‌‘পজিটিভ’ এসেছে। এখনো অনেকগুলো নমুনা পরীক্ষার প্রতিবেদন হাতে আসেনি। আক্রান্ত কারও মধ্যে করোনার উপসর্গ নেই এবং সবাই সুস্থ আছেন জানিয়ে তিনি বলেন, কর্মকর্তাসহ র‌্যাবের সদস্যরা করোনায় আক্রান্ত হলেও তাঁদের টহলসহ নিয়মিত কার্যক্রম অব্যাহত আছে।

গত ২৪ ঘন্টায় বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৭১ জন।মারা গেছেন ২ জন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD