শিরোনাম :
জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা

করোনা : বিশ্বজুড়ে আক্রান্ত ৩১ লাখ ছাড়িয়েছে

জার্মান-বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

সারা বিশ্বে করোনায় আক্রান্ত ৩১ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা দুই লাখ ১৭ হাজারের বেশি। সাড়ে নয় লাখের বেশি মানুষ সুস্থ হয়েছেন। সারাবিশ্বে একদিনে মৃত্যু হয়েছে ৬ হাজার ৩৬৫ জনের।

গত দুইদিনের তুলনায় যুক্তরাষ্ট্রে মৃত্যু বেড়েছে। ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণ গেছে ২ হাজার ৪৭০ জনের। এখন পর্যন্ত মোট মারা গেছেন প্রায় ৬০ হাজার। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৫ হাজারের বেশি।

ইউরোপের দেশগুলোতে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ২২ হাজারের বেশি মানুষ। ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে ৫৮৬ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এখন মোট মৃত্যুর সংখ্যা ২১ হাজার ৬৭৮।

লাতিন আমেরিকা ও মধ্য আমেরিকার দেশ ব্রাজিলে একদিনে ৫২০ জনের বেশি মানুষ মারা গেছেন। দেশটিতে মোট মৃত্যু ছাড়িয়েছে পাঁচ হাজার । আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৮৯৯ জন মানুষ।

এদিকে ইতালিতে নতুন করে প্রাণ হারিয়েছেন ৩৮২ জন, মোট মারা গেছেন ২৭ হাজার ৩৫৯ জন। একদিনে ফ্রান্সে ৩৬৭ ও স্পেনে ৩০১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ও মৃতের সংখ্যা কমতে শুরু করেছে দুই দেশেই। ফ্রান্সের প্রধানমন্ত্রী এডুয়ার্দ ফিলিপ জানিয়েছেন, একমাসের লকডাউনে ৬২ হাজার মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়েছে । ১১ই মে থেকে দোকান খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD