শিরোনাম :
জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা

করোনা : টেস্টের জন্য বিএসএমএমইউ-এ উপচেপড়া ভিড়

জার্মান বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

করোনা টেস্ট করতে সকাল থেকেই ভিড় জমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে। তিনশো টিকিটের বিপরীতে নমুনা দিতে আসছে প্রায় হাজারের কাছাকাছি। এর ফলে দূরদূরান্ত থেকে আসা অনেকেই নমুনা দিতে পারছেন না। অনেকে কয়েকদিন ঘুরে হতাশা প্রকাশ করলেন।

ভেতরে দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে হলেও, মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। এতে কারো শরীরে করোনা না থাকলেও, অন্য করোনা আক্রান্তদের কাছ থেকে সংক্রমণের ঝুঁকি থাকছে।

করোনা টেস্টের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে উপচেপড়া ভিড়। সময়মতো নমুনা দিতে না পারায় ভোগান্তিতে অনেকে। সেইসঙ্গে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। এর ফলে আক্রান্তদের কাছ থেকে সংক্রমণের উচ্চ ঝুঁকি দেখা দিয়েছে। বিএসএমএমইউ কর্তৃপক্ষ বলছে, ভোগান্তি কমাতে আগামী সপ্তাহ থেকে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু করবে তারা।

সামাজিক দূরত্ব মানতে মাইকে বারবার অনুরোধ করা হলেও শুনছেন না কেউ। ভয়ে রোগীদের কাছে যেতেও চান না নিরাপত্তারক্ষীরা।

বিএসএমএমইউ কর্তৃপক্ষ বলছে, নমুনা দিতে আসা মানুষ বেশি হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। সমস্যা সমাধানে অনলাইনে রেজিস্ট্রেশনের পাশাপাশি, অন্যান্য হাসপাতালগুলোকে বিএসএমএমইউয়ের ‘ফিভার ক্লিনিক’ মডেল অনুসরণের আহ্বান তাদের।ভোগান্তি কমাতে বিশ্ব স্বাস্থ্যসংস্থার পরামর্শ অনুযায়ী শুধুমাত্র লক্ষণ দেখা দিলেই পরীক্ষা করার পরামর্শ তাদের।

বিএসএমএমইউ ভাইরোলজি বিভাগের প্রধান সাইফ উল্লাহ মুন্সি বলেন, এই হাসপাতালের প্রতি মানুষের আস্থা থাকাতেই ভীড় বেশি হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে আমরা অনলাইনে বুকিং দেয়ার সিস্টেম চালু করবো।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD