গত ২৪ ঘন্টায় স্পেনে করোনায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৩৬ জন। সেখানে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ২ লক্ষ ২১০ জন। আর, গত ২৪ ঘন্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩৯৯ জনের। স্পেনে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২০,৮৫২ জনের। মোট সুস্থ হয়েছেন ৮০ হাজার ৫৮৭ জন।
আর, ফ্রান্সে গত ২৪ ঘন্টায় ৫৪৭ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ২০,২৬৫ হন। আর, সেখানে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ১ লক্ষ ৫৫ হাজার ৩৮৩ জন। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ হাজার ৪০৯ জন ব্যক্তি। গত ২৪ ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ২,৪৮৯ জন।
স্পেনে ও ফ্রান্স দুই দেশে মৃতের সংখ্যা ছাড়ালো ২০ হাজারকরোনাভাইরাসের সংক্রমণে ইউরোপের দুই দেশ স্পেনে ও ফ্রান্সে মৃত্যু আর আক্রান্তের হার কমলেও বেড়েই চলেছে হাসপাতালে রোগীর সংখ্যা।
এদিকে, ইউরোপের অন্যান্য দেশগুলোতেও হার কমলেও করোনা পরিস্থিতির সার্বিক উন্নতি হচ্ছেনা। এখনও প্রতিদিনই মৃত্যু বাড়ছে। ইতালিতে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪৫৪ জনের। এখন পর্যন্ত দেশটিতে মোট মৃত্যু হয়েছে ২৪,১১৪ জনের আর আক্রান্ত রোগীর সংখ্যা ১ লক্ষ ৮১ হাজার ২২৮ জন। যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪৪৯ জন করোনা আক্রান্ত ব্যক্তি আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৪,৬৭৬ জন। এ পর্যন্ত দেশটিতে করোনায় ১৬,৫০৯ জনের মৃত্যু হয়েছে।
সারা বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১,৭০,৩৯৭ জন ব্যক্তি। কোভিড-১৯ এর সংক্রমণে সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ২৪ লক্ষ ৮০ হাজার ৫০৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ৯২৮ জন মানুষ। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ লক্ষ ৪৬ হাজার ৩২৮ জন। বর্তমানে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৬ লক্ষ ৬৩ হাজার ৭৭৮ জন। যাদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন ৫৬,৭৬৩ জন।
অন্যদিকে, ইউরোপের আরেক দেশ তুরস্কতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৯০,৯৮০ জন। তবে, সুস্থ হয়েছেন ১৩,৪৩০ জন। আর, দেশটিতে মৃত্যু ঘটেছে ২,১৪০ জনের। দেশটিতে আক্রান্তের তুলনায় মৃত্যুহার কম। তবে, বেলজিয়াম ও জার্মানি ক্রমাগত মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। বেলজিয়ামে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১৪৫ জন করোনা আক্রান্ত ব্যক্তি আর নতুন করে আক্রান্ত হয়েছেন ১,৪৮৭ জন। এ পর্যন্ত দেশটিতে করোনায় ৫,৮২৮ জনের মৃত্যু হয়েছে। আর, জার্মানিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪,৮৬২ জনের। গত ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ২২০ জন করোনা আক্রান্ত ব্যক্তি আর নতুন করে আক্রান্ত হয়েছেন ১,৩২৩ জন।