শিরোনাম :
জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা

করোনা : গত ২৪ ঘন্টায় বাংলাদেশে আক্রান্তের সংখ্যা দ্বিগুনের চেয়ে বেশি

জার্মান বাংলা ডেস্ক:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় আরও ১১২ জন ব্যক্তি করোনাভাইরাসে সংক্রমিত রোগী বলে শনাক্ত হয়েছেন। মারা গেছেন একজন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩৩০। গতকাল বুধবার আক্রান্তের সংখ্যা ছিল ৫৪। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

আজ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২১।

আজ অনলাইন ব্রিফিংয়ে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) সানিয়া তাহমিনা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

আজ ব্রিফিংয়ের শেষ দিকে আসেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা। তিনি গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের বয়স এবং তারা কোন এলাকার, তা জানান।

মীরজাদী সেব্রিনা বলেন, শনাক্ত হওয়া ১১২ জনের মধ্যে ৭০ জন পুরুষ, আর ৪২ জন নারী। এ পর্যন্ত শনাক্ত ব্যক্তিদের মধ্যে প্রায় সবক্ষেত্রে মোট শনাক্তের দুই–তৃতীয়াংশ পুরুষ। নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৬২ জনই ঢাকার বাসিন্দা। নারায়ণগঞ্জে ১৩। অন্যরা অন্যান্য জেলায়।

মীরজাদী বলেন, শনাক্ত হওয়া ব্যক্তির মধ্যে ১০ বছর বয়সের কম বয়সী তিনজন। ১১ থেকে ২০ বছরের ৯ জন, ২১ থেকে ৩০ বছরের ২৫ জন, ৩১ থেকে ৪০ বছরের ২৪, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১৭ জন, ৫১ থেকে ৬০ বছরের ২৩ জন এবং ষাটোর্ধ্ব ১১ জন।

বাংলাদেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।গত এক দিনের ব্যবধানে করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD