৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এখানেও বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
চীনের উহানে প্রথমে শনাক্ত হওয়া নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে। এতে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যাও।করোনা ভাইরাস সম্পর্কিত সব খবরের আপডেট:
- ২৪ ঘণ্টায় রাশিয়ায় ১ হাজার ১৫৪ জন করোনা রোগী শনাক্ত, মারা গেছেন ১১ জন।
- বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৪১ জন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।
- লকডাউনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে: আলজাজিরা
- নিউজিল্যান্ডে আরও ৫৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত, মোট ১ হাজার ১৬০।
- নিউ ইয়র্কে লকডাউনের সময়সীমা আগামী ২৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। বেড়েছে জরিমানার পরিমাণও।
- ট্রাম্পের হুঁশিয়ারির পর ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন রফতানির ওপর সম্প্রতি ভারত যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল তা আজ প্রত্যাহার করে নিয়েছে মোদি সরকার।
- লকডাউন অমান্য করে ঘুরতে যাওয়ায় পদ হারালেন নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী।
- ভারতে ১ লাখ ৭০ হাজার পিপিই দিয়েছে চীন।
- কানাডার ৩০ লাখ মাস্কের চালান আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র।
- ইন্দোনেশিয়ায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত, ২৪ চিকিৎসকের মৃত্যু।
- ফের করোনা পরীক্ষা করাবেন ট্রাম্প।
- ফ্রান্সে করোনায় একদিনে ৮৩৩ জনের মৃত্যু হয়েছে। মহামারি শুরুর পর দেশটিতে এটাই একদিনে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড।
- একদিনে ৫২২৭ জনের প্রাণ নিল করোনাভাইরাস।
- করোনা মহামারি মোকাবিলার লড়াইয়ে বিশ্বে ৫৯ লাখ নার্সের ঘাটতি রয়েছে।
- মহামারি শুরুর পর প্রথমবার মৃত্যুহীন দিন দেখল চীন। নতুন আক্রান্ত ৩০ জন।
- ইতালিতে ২৪ ঘণ্টার ব্যবধানে ফের মৃত্যু বেড়েছে।
- করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের ৩০টির বেশি দেশ এবং বহু আন্তর্জাতিক সংগঠন তেহরানকে সহযোগিতা দিয়েছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
- করোনা: পাকিস্তানে ১৫০ চিকিৎসক আটক
- আমিরাতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৭৭
- রিয়াদসহ বেশকিছু এলাকায় ২৪ ঘণ্টা কারফিউ জারি
- ব্রিটেনে নিষিদ্ধ রৌদ্রস্নান, দেখলেই জরিমানা
- স্লোভেনিয়ায় হাজার ছাড়িয়েছে করোনা রোগী
- করোনায় ইতালিতে শতাধিক ডাক্তার-নার্সের মৃত্যু
- করোনায় মৃত্যু ৭০ হাজার ছাড়াল