শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের একে অপরের সঙ্গে তিন ফুট দূরে থাকার নির্দেশ

মোহাম্মদ আলী, মালয়েশিয়া প্রতিনিধিঃ
  • প্রকাশের সময়: বুধবার, ১৮ মার্চ, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশের সকল নাগরিককে ঘরে থাকার আহ্বান জানিয়েছে মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদ (এনএসসি)। কেউ যেন ঘরের বাইরে না যায় সেই অনুরোধও করেছে তারা। দেশটিতে এখন দুই সপ্তাহের শাটডাউন চলছে। সরকারের এ আহ্বানে সাড়া দিয়ে দেশটির সর্বসাধারণ স্বতঃস্ফূর্তভাবে পালন করতে দেখা গেছে।

পরিষদের পক্ষ থেকে দেশটির সকল নাগরিককে সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছে। এছাড়া সাক্ষাতের জরুরি প্রয়োজন হলেও একে অপরের সঙ্গে কমপক্ষে ১ মিটার (সোয়া তিন ফুটের বেশি) দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।

জাতীয় নিরাপত্তা পরিষদের সর্বশেষ বিবৃতিতে বলা হয়, ‘মানুষের চলাচলের ওপর যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা যথাযথভাবে কার্যকরের জন্য শুধু মৌলিক চাহিদা পূরণ ছাড়া সবাইকে ঘরের মধ্যে থাকার উপদেশ দেয়া হচ্ছে’। এদিকে, মঙ্গলবার (১৭ মার্চ) মালয়েশিয়ায় করোনা আক্রান্ত প্রথম দু’জনের মৃত্যু হয়েছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে গত ১৬ মার্চ দেশব্যাপী ‘লকডাউন’ ঘোষণা করে মালয়েশিয়া সরকার। ওইদিন স্থানীয় সময় রাত ১০টায় জাতির উদ্দেশে এক ভাষণে প্রধানমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিন এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত এ লকডাউন কার্যকর বলবত থাকবে। করোনাভাইরাস মোকাবিলায় ‘লকডাউন’ চলাকালীন ১৩ দিন সকল প্রকার সুপারশপ, পাবলিক প্লেস, চেইন শপ, মার্কেট, শপিং কমপ্লেক্স, মসজিদের সব ধরনের কার্যক্রম বন্ধের আওতায় থাকবে। এছাড়া দেশটির সবধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সরকার।’

মঙ্গলবার মালয়েশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিবৃতিতে জানানো হয়, মালয়েশিয়ার সারাওয়াক জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। করোনায় মৃত অপরজন পেতালিং জায়া তাবলীগ জামাতে অংশ নেয়া ৩৪ বছর বয়সী এক ব্যক্তি।

মালয়েশিয়ায় হঠাৎ করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার কারণেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশটিতে বুধবার (১৮ মার্চ) নতুন করে আক্রান্ত হয়েছে ১১৭ জন। এখন পর্যন্ত মোট ৭৯০ জন এ করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। আক্রান্তের মধ্যে দু’জনের মৃত্যু ছাড়াও সুস্থ হয়েছে ৪৯ জন। বাকিরা এখনো চিকিৎসাধীন রয়েছে।

এদিকে করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের স্বাভাবিক জীবনযাপনের পরামর্শ দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। করোনাভাইরাস বিষয়ে হাইকমিশনের পক্ষ থেকে সচেতনতার লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD