শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

তানোর হরিপুরে আ. লীগের ত্রী-বার্ষিক সন্মেলন

তানোর(রাজশাহী,বাংলাদেশ) প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শনিবার, ১৪ মার্চ, ২০২০

রাজশাহীর তানোর কামারগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে অত্র ইউপির ৮ নম্বর ওয়ার্ডের ত্রী- বার্ষিক সন্মেলন উৎসব মুখর পরিবেশে সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৪ই মার্চ শনিবার বিকেলে হরিপুর উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে এ সন্মেলন এবং বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুর রবের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না তিনি বলেন যারা আওয়ামী লীগকে নিজ নিজ ওয়ার্ডে ঐক্য বদ্ধ করতে পারবে? যারা দলকে আগামী দিনে এগিয়ে নিতে পারবে তাদেরকে দলীয় পদে দায়িত্ব দেওয়ার জন্য গুরুত্ব সহ কারে উপস্থিত সকল নেতা কর্মীদের প্রতি বক্তব্যের মাধ্যমে তানোর উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না আহব্বান জানিয়েছেন। এদিকে উক্ত সন্মেলনে প্রধান অতিথির সফর সঙ্গি ছিলেন তানোর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাষ্টার জিল্লুর রহমান, আওয়ামী লীগ নেতা এবং শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আসলাম উদ্দিন। অনুষ্ঠানে যারা বক্তব্য দিয়েছেন কামারগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বি ফরহাদ, সাধারন সম্পাদক সুফিকামাল মিন্টু, মাষ্টার রাম কমল, তানোর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিস সহ স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা উৎসব মুখর পরিবেশে উপস্থিত ছিলেন। তাছাড়া স্থানীয় যারা উপস্থিত ছিলেন আব্দুল মজিদ, আব্দুস সালাম, হায়দার আলী সহ আরো অনেকে। অপরদিকে জানা গেছে কামারগাঁ ইউনিয়নের দুটি ওয়ার্ডে আওয়ামী লীগের ত্রি বার্ষিক সন্মেলনে যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন কামারগাঁ ইউপির ১ নম্বর ওয়ার্ড সভাপতি মেম্বার আলাউদ্দিন এবং সাধারন সম্পাদক হিসেবে রণজিৎ কুমার। তাছাড়া হরিপুর ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের হিসেবে সর্ব সন্মতি ক্রমে জাহাঙ্গীর মাষ্টার সভাপতি এবং সাধারন সম্পাদক আব্দুর রব নির্বাচিত হয়েছেন। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন কামারগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুফিকামাল মিন্টু।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD