রাজশাহীর তানোর কামারগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে অত্র ইউপির ১ নম্বর ওয়ার্ডের ত্রী- বার্ষিক সন্মেলন উৎসব মুখর পরিবেশে সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১২ই মার্চ বৃহস্পতিবার বিকেলে মালশিরা স্কুল মাঠে এ সন্মেলন এবং বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন মেম্বারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না তিনি সকলের প্রতি আহব্বান জানিয়ে এমপি আলহাজ ওমর ফারুক চৌধুরী পক্ষে থেকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করার জন্য গুরুত্ব সহ কারে বক্তব্য প্রদান করেন। এদিকে উক্ত সন্মেলনে উপস্থিত ছিলেন তানোর শিক্ষক সমিতির সভাপতি, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাষ্টার জিল্লুর রহমান, আওয়ামী লীগ নেতা এবং শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আসলাম উদ্দিন, কামারগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বি ফরহাদ, আব্দুস সালাম, হায়দার আলী সহ স্থানীয় এক ঝাক আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উৎসব মুখর পরিবেশে উপস্থিত ছিলেন।