শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

‘তাজউদ্দীন আহমেদ শিখিয়েছেন দেশকে কিভাবে ভালবাসতে হয়’

হাবিবুর রহমান,গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময়: সোমবার, ৯ মার্চ, ২০২০

দেশের প্রথম প্রধান মন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমেদ অনুপ্রেরণার অংশ। এই নামটা উচ্চারন করলে আমার বুকের ভিতরে একটা স্পন্ধন অনুভব করি। যেই স্পন্ধন দেশ প্রেমের স্পন্ধন, আদর্শের স্পন্ধন, বন্ধুত্ব ও দায়িত্ববোধের স্পন্ধন। তিনি যে মমতা, দেশপ্রেম ও আদর্শের উদাহরন রেখে গেছেন তা এ জাতির অনুপ্রেরণার একটি অংশ। তাইজউদ্দীন আহমেদ আমাদের শিখিয়েছেন কিভাবে মাথা নত না করে বঙ্গবন্ধুকে এবং দেশকে ভালবাসতে হয়। এই যুবলীগ হবে দেশের আমজনতার যুবলীগ, শ্রমিক ও কৃষকের যুবলীগ। যে স্বপ্ন দেখেছিল বঙ্গবন্ধু ও বঙ্গতাজ।

যুবলীগের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ গাজীপুরের কাপাসিয়া উপজেলা যুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি বলেন, আমরা মানবিক কাপাসিয়া গড়ার অঙ্গিকার নিয়েছি। আমাদের জন্ম, বেড়ে ওঠা আওয়ামী লীগের সাথে। মানুষকে বিচার করা হয় তার কর্মে, সততা ও মানবতার মাধ্যমে। যা বঙ্গতাজ শিখিয়েছেন।
সোমবার দুপুর কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত উপজেলা যুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। অনুষ্ঠান উদ্বোধন করেন গাজীপুর জেলা যুবলীগের আহবায়ক এম এম আলতাব হোসেন।

বিশিষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, বঙ্গতাজ কন্য সিমিন হোসেন রিমি এমপি, কেন্দ্রীয় কমিটির ব্যরিস্টার শেখ ফজলে নাঈম, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সেলিম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক মিজানুর রহমান প্রধান, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক কামরুল হাসান রাসেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল কাইয়ুম ভইয়া প্রমুখ।

উপজেলা যুবলীগের সম্মেলনে সাবেক ছাত্রলীগে নেতা ও সদর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সভাপতি ও সাবেক ছাত্রনেতা রাজীব ঘোষকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD