বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জামালপুর পৌর শাখার নতুন আহবায়ক কমিটি অনুমোদন ও ঘোষণা।
উল্লেখ যে,৩ মার্চ মঙ্গলবার জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিনিধির মাধ্যমে পৌর যুবদলের নতুন আহবায়ক কমিটি অনুমোদন ও ঘোষণার তথ্য নিশ্চিত করেন।
কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুনের সাথে আলোচনা পরামর্শ সাপেক্ষে জামালপুর পৌর শাখার যুবদলের আহবায়ক নবগঠিত কমিটিতে শফিকুল ইসলাম শফিককে আহ্বায়ক ও জিয়াউল হক জিয়াকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট ২৯ ফেব্রুয়ারি শনিবার এ নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেন জেলা যুবদলের সভাপতি মো. ফিরোজ মিয়া ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।
অন্যান্যদের মধ্যে নবগঠিত কমিটিতে যুগ্মআহ্বায়করা হলেন- আনোয়ারুজ্জামান লিটন, আতিকুর রহমান লিটন, শফিউল্লাহ আকন্দ রাজু, মো. আল মামুন শরিফ, হারুনুর রশিদ কালু, রেজাউল করিম নিলু, মনির চৌধুরী, মোবারক হোসেন, আব্দুল মান্নান মানু, কায়সার আহাম্মেদ কাজল, তাছির উদ্দিন, আলতাফ হোসেন মন্ডল, রফিকুল ইসলাম রফিক, আব্দুর রব রাব্বি, সেলিম খান, গোলাম মোস্তফা ও মো. ফরিদুল ইসলাম জনি।
সদস্যরা হলেন আলম হোসেন, কুদরত উল্লাহ তুহিন, মো. জুয়েল, মো. শাহিনুর রহমান শাহিন, ইমরান হোসেন, এসএম মাহফুজুর রহমান মাসুম, মোকসেদ আলী মাসুম, শাহিনুর রহমান, আহম্মদ কবির সুমন, আল মামুন, মোস্তাফিজুর রহমান মুরাদ,সুমন আহম্মেদ কে এই পদে অন্তর্ভুক্ত করে নতুন আহবায়ক কমিটি গঠিত করেন।