আজ সোমবার (২ মার্চ) সকাল ১১টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সংগ্রামের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শহরের প্রধান সড়কে সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান এর নেতৃত্বে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর হাবিব, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, শ্রমিক দলের সভাপতি আলহজ্জ আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা কৃষকদলের আহবায়ক আহসানুল কাদির স্বপন, যুব নেতা ও কাউন্সিলর শফিকুল আলম বাবু, সেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, জেলা মৎসজিবীদলের যুগ্মআহবায়ক সাইফুল ইসলাম বাবলু সহ জেলা বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।
উক্ত মানববন্ধনে জেলা আহবায়ক ও সদস্য সচিব বক্তব্যে বলেন, সরকার প্রভাব খাটিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে আটকে রেখেছে। সরকারের প্রভাবের কারণেই তিনি জামিন পাওয়ার যোগ্য হলেও তাকে জামিন না দিয়ে অসুস্থ মানুষকে কারাগারে রাখা হয়েছে। বিচার বিভাগের দৃষ্টি আকর্ষন করে নেতারা আরো বলেন, সরকারের এই নগ্ন হস্তক্ষেপ থেকে মুক্ত হয়ে দ্রুত অসুস্থ খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুষ্ঠভাবে চিকিৎসা করার ব্যবস্থা করেন।