শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলা বিসিএস ক্যাডার নিয়োগে অভিযোগ: তদন্ত শেষে পদক্ষেপের আশ্বাস হাম-রুবেলা প্রতিরোধে বাংলাদেশে ২.১৯ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চার প্রস্তাব পাঠক চাহিদায় সমৃদ্ধ হচ্ছে অনলাইন সাহিত্য খাত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-স্পেন যৌথ উদ্যোগ ইন্টারনেট সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতির রূপরেখা বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি-ব্রডব্যান্ড এক্সপো ২০২৬

ভারতীয় জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা তাপস পাল আর নেই

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা তাপস পাল আর নেই। আজ ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) স্থানীয় সময় ভোররাত ৩টা ৩৫ মিনিটে মুম্বাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা চলচ্চিত্রের এই অভিনেতা। তার বয়স হয়েছিল ৬১ বছর। খবর হিন্দুস্তান টাইমসের।

জানা যায়, গত ২৮ জানুয়ারি মেয়ে সোহিনী পালের কাছে মুম্বাইয়ে গিয়েছিলেন অভিনেতা তাপস পাল।

কিডনির চিকিৎসার জন্য ১ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল তাপল পালের। কিন্তু বিমান ধরার আগে অসুস্থ হয়ে পড়লে মুম্বাইয়ের বান্দ্রার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেতাকে।

অবস্থার অবনতি ঘটলে এর পর ভেন্টিলেশনে রাখা হয়েছিল। কিন্তু শেষরক্ষা হলো না। অনেক দিন ধরেই স্নায়ুজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ১৯৫৮ সালের ২৯ সেপ্টেম্বর হুগলির চন্দননগরে জন্মেছিলেন তাপস পাল।

ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার প্রবল আগ্রহ ছিল। পরিচালক তরুণ মজুমদারের হাত ধরে মাত্র ২২ বছর বয়সে বাংলা ছবির দুনিয়ায় পা রাখেন তাপস পাল।

প্রথম ছবি ‘দাদার কীর্তির’ সঙ্গেই দর্শক-সমালোচকদের মন জিতে নেন তিনি। এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাপস পালকে। তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে অন্যতম ‘সাহেব’, ‘অনুরাগের ছোঁয়া’, ‘পারাবত প্রিয়া’, ‘উত্তরা’, ‘ভালোবাসা ভালোবসা’। ১৯৮১ সালে ‘সাহেব’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান তাপস পাল।

বাংলার পাশাপাশি বেশ কিছু হিন্দি ছবিতেও তিনি অভিনয় করেছেন।

২০০৯ সালের লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর থেকে তৃণমূলের টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তাপস পাল।

২০১৯ পর্যন্ত কৃষ্ণনগরের সাংসদ ছিলেন তিনি। ২০১৬ সালে রোজভ্যালি চিটফাণ্ড যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হন তিনি। ১৩ মাস সিবিআই

হেফাজতে থাকার পর ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে জামিনে মুক্তি পান তিনি।

পরিবার সূত্রের খবর, মঙ্গলবার বিকালে তাপস পালের দেহ কলকাতায় নিয়ে আসা হবে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে টালিউডে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD