শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

সুন্দরগঞ্জে দুর্নীতিবাজ পিআইও নুরুন্নবী সরকারের কুশপুত্তলিকা দাহ

আশরাফুল ইসলাম,গাইবান্ধা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০

অনিয়ম-দুর্নীতির অভিযোগে স্ট্যান্ড রিলিজ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের বিতর্কিত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকারের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে জাতীয় পার্টিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় বিক্ষুদ্ধ নেতাকর্মীরা ইউএনও অফিস ঘেরাও করে পিআইও নুরুন্নবীর কুশপুত্তলিকা দাহ করে।

আজ ১০ ফেব্রুয়ারি, সোমবার দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চত্তরে এই বিক্ষোভ মিছিল ও ঘেরাও কর্মসূচি পালন করে সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টি। এরআগে, দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পিআইও’র বিরুদ্ধে নানা শ্লোগান দিয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থান নেতাকর্মীরা। কর্মসূচিতে জাপা ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন পেশার মানুষ অংশ নেয়। পরে পরিষদ চত্তরে সমাবেশে বক্তব্য রাখেন, পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুর রসিদ সরকার ডাবলু, উপজেলা সেচ্ছাসেবক পার্টির সভাপতি সরওয়ার হোসেন বাবু, ছাত্র সমাজের সভাপতি সুলতান সরকার সুজন, যুবসংহতির সভাপতি রেজাউল আলম রানা, ছাত্র নেতা নুর মোহাম্মদ রাফি ও মোসলেম মিঞাজি। এছাড়া সমাবেশে জাতীয় পার্টির সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, পিআইও নুরুন্নবী সরকার অনিয়ম-দুর্নীতি ও লুটপাটসহ নানা কর্মকান্ডে জড়িত। ৫ বছরে ঘুষ-দুর্নীতির একাধিক মামলা ও তদন্তে অসংখ্য অভিযোগ প্রমাণিত হলেও নুরুন্নবীর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি অধিদপ্তর। বদলি-স্ট্যান্ড রিলিজ এমনকি উচ্চ আদালতের আদেশে সুন্দরগঞ্জেই বহাল তবিয়তে আছেন তিনি। মন্ত্রণালয় ও আদালতের আদেশ-নির্দেশনার তোয়াক্কা না করে ক্ষমতার দাপট ও প্রভাব বিস্তারে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজ করছেন নুরুন্নবী সরকার। এসময় দুর্নীতিবাজ পিআইও নুরুন্নবী সরকারকে দ্রুত সুন্দরগঞ্জ উপজেলা থেকে অপসারণ ও তার বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা। একই সঙ্গে সুন্দরগঞ্জ উপজেলায় একজন দক্ষ পিআইও পদায়নের আহ্বান জানান তারা। এসব দাবি বাস্তবায়ন না হলে লাগাতার আন্দোলন কর্মসূচি ডাকের ঘোষণা দেয় বিক্ষোভকারীরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD