শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

গাইবান্ধায় শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম,গাইবান্ধা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষা গ্রহনে এটি প্রথম ধাপ এই ধাপটি পেরিয়ে যেতে হয় কলেজ তারপর বিশ্ববিদ্যালয়ে যাওয়া সুযোগ মেলে। মেলে উচ্চ শিক্ষা গ্রহনের পথ। ছাত্রছাত্রীদের এ পরীক্ষাকে ঘিরে অভিভাবকগণ সন্তানদের জন্য দোয়া ও প্রার্থনা আয়োজন করেন। অপেক্ষারক্ষণ শেষে আজ সোমবার ৩ জানুয়ারী একযোগে সারাদেশে শুরু হয় এসএসসি ও সমমান পরীক্ষা। সারাদেশের ন্যায় চলমান পরীক্ষায় এবার গাইবান্ধা জেলা থেকে মোট ৩৪ হাজার ২২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে।

জেলা শিক্ষা অফিসার এনায়েত হোসেন বলেন, এবারে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা ২০২০ ইং এ গাইবান্ধা জেলায় সাতটি উপজেলায় ৭২টি কেন্দ্রের মধ্যে এসএসসি ৪০টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২৬ হাজার ১৫১,দাখিল ১১টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ২১৫ জন, ভোকেশনাল ১৭টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৭৮৯ ও দাখিল (ভোকেশনাল) ৪টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬৮জন। মোট ৭২টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩৪ হাজার ২২৩ জন। তিনি আরও বলেন, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে প্রতিটি কেন্দ্র সচিবকে নির্দেশনা দেয়া হয়েছে। আজ প্রথমদিন জেলা জুড়ে শান্তিপূর্ণ পরিবেশে প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হলো।

কেন্দ্রে নিরাপত্তা ও নকল মুক্ত পরিবেশ বজায় রাখতে জেলার স্ব স্ব উপজেলার নির্বাহী অফিসারগণ পরীক্ষা কেন্দ্রের ১০০ গজ পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রচার প্রচারণা করেছেন। এবং এ সংক্রান্ত আদেশ জারি করায় কেন্দ্রে সীমানায় লাল নিশান স্থাপন করা হয়েছে। আজ পরীক্ষা চলাকালীন সময়ে একটি কেন্দ্র পরির্দশন করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) নজির হোসেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD