শিরোনাম :
জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া পুলিশ অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৩ জনে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০

চীনে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে দেশব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ২১৩ জনে দাঁড়িয়েছে। এদিকে চীনে নতুন করে আরো দুই হাজার জন আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। ৩১ জানুয়ারি (শুক্রবার) দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন একথা জানায়। খবর এএফপি’র।

প্রাত্যহিক হাল নাগাদ তথ্যে কমিশন জানায়, এ ভাইরাসে নতুন করে ৪৩ জনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা বেড়ে ২১৩ জনে দাঁড়ালো। এদের এক জন ছাড়া সকলেই সবচেয়ে বেশি ছড়িয়ে পড়া হুবেই প্রদেশের বাসিন্দা। আর সেখানেই প্রথম ভাইরাসটি ছড়িয়ে পড়ে।

নতুন এ ভাইরাসে আক্রান্ত রোগিদের আলাদা করে রাখাতে এক সপ্তাহ আগে হুবেইয়ে নজিরবিহীন বিভিন্ন পদক্ষেপ আরোপ এবং দেশব্যাপী অন্যান্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ সত্ত্বেও সর্বশেষ এ মৃত্যু সংখ্যা এমন ইঙ্গিত দিচ্ছে যে সার্বিকভাবে চীনে ভাইরাস ছড়িয়ে পড়া অব্যাহত রয়েছে।

৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) চীনের স্বাস্থ্য কর্মকর্তারা নতুন করে দেশব্যাপী ৩৮ জনের মৃত্যুর কথা জানিয়েছিল। এদের এক জন ছাড়া সকলেই হুবেইয়ের বাসিন্দা।

জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, চীনে নতুন করে এক হাজার ৯৮২ জন আক্রান্ত হওয়ায় এ রোগির সংখ্যা বেড়ে মোট প্রায় ১০ হাজার জনে দাঁড়ালো।
এদিকে এ ভাইরাসের সম্ভাব্য উপসর্গ দেখা দেয়ায় আরো এক লাখ দুই হাজার লোককে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD