শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

‘কলেজ শিক্ষকদের নিয়ে বিশেষ আইসিটি ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হবে’

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের সকল কলেজের শিক্ষকদের নিয়ে খুব শিগগিরই বিশেষ আইসিটি ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হবে। পাশাপাশি সকল কলেজগুলোকে আইসিটি কানেকটিভিটির আওতায় নিয়ে আসা হবে। এই উদ্যোগ শিক্ষার গুণগত মান নিশ্চিতে বিশেষ ভূমিকা রাখবে।’

আজ বুধবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সিইডিপির দশম ব্যাচের শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য এসব কথা বলেন।

 

সরকারের শিক্ষাখাতে বিশেষ অ্যাটেনশন দেয়ার বিষযটি উল্লেখ করে উপাচার্য বলেন, দেশের সার্বিক শিক্ষার মান উন্নয়ন করতে হলে শিক্ষাখাত ঢেলে সাজাতে হবে। গবেষণার সুযোগ সৃষ্টি করতে হবে। প্রায়োগিক অর্থেই এই খাতে বিশেষ অ্যাটেনশন দিতে হবে। কারণ উন্নয়ন এবং পরিবর্তন অবশ্যই সম্ভব তবে সেটা মনেপ্রাণে চাইতে হবে।’

উপাচার্য বলেন, ‘দেশের শিক্ষাখাতের গুণগত মান উন্নত করতে হলে কোন ধরনের চাওয়া পাওয়া ছাড়া নিবেদিত প্রাণ হয়ে শিক্ষকদের শিক্ষাদান করতে হবে। কোন ধরনের ইনসেনটিভের স্বপ্নে বিভোর হওয়া যাবে না। বেশি বেশি পড়াশোনা এবং গবেষণা করে নিজেদেরকে যোগ্যতম হিসেবে গড়ে তুলতে হবে। শুধু পাঠদান নয়, শিক্ষকদের জ্ঞান সৃষ্টি করতে হবে এবং এই সৃষ্টিকে উপভোগ করতে হবে। তানাহলে প্রকৃত শিক্ষক হওয়া যাবে না। শিক্ষকতা শুধু একটি পেশা নয়। এটি কমিটমেন্টও।’
বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান, কোর্স উপদেষ্টা অধ্যাপক এস. আমিনুল ইসলাম (সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. ফখরুল আলম (ইংরেজি বিভাগ, ইউজিসি অধ্যাপক), প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দিন (অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), প্রফেসর রাখা হারি সরকার, (উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)। অনুষ্ঠান শেষে দশম ব্যাচের শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণকারী ১৩৯ জন শিক্ষকের হাতে সনদ তুলে দেন উপাচার্য।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD