শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আইসিটি প্রকল্প আরো আধুনিকায়ন হবে: তরুণ কান্তি ঘোষ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২১ মে, ২০১৮
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আইসিটি প্রকল্পের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ

রাঙামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান (অতি:সচিব) তরুণ কান্তি ঘোষ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন তা আজ অনেক দূর এগিয়ে গেছে। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আইসিটি প্রকল্পটি আমি চালু করেছি, ভবিষ্যতে এ প্রকল্পটিকে আরো আধুনিকায়ন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে । সোমবার ২১ মে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনি মিলনায়তনে অনুষ্ঠিত “পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আইসিটিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টিকরণ ও আইটিভিত্তিক আধুনিক যোগাযোগ ব্যবস্থা স্থাপন” শীর্ষক প্রকল্পের উচ্চতর প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তরুণ কান্তি ঘোষ এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ প্রকল্পের প্রকল্প পরিচালক আশীষ কুমার বড়ুয়া (যুগ্ম সচিব)। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মো: ওমর ফারুকসহ বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
তরুন কান্তি ঘোষ আরো বলেন,এ প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পশ্চাৎপদ বেকার যুব ও যুব মহিলাদের কম্পিউটার ও ইন্টারনেট বিষয়ে দক্ষ জনশক্তির হিসেবে গড়ে তোলা। এ প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণার্থীদেরকে ৪ মাস ব্যাপী কম্পিউটার বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ প্রদান করা হয়। উচ্চতর প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদেরকে টুডি অ্যানিমেশন, অডিও এডিটিং, ভিডিও এডিটিং এবং ওয়েবপেইজ ডিজাইন এর বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বোর্ডের সম্মানিত সদস্য প্রশাসন ও এ প্রকল্পের প্রকল্প পরিচালক আশীষ কুমার বড়ুয়া। তিনি প্রশিক্ষণার্থীদেরকে আইটি বিষয়ে অধিকতর চর্চা করার জন্য আহবান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রমে নিয়োজিত প্রতিষ্ঠান “ত্রিমাত্রিক” এর নির্বাহী পরিচালক মো: ওমর ফারুক। এ প্রকল্পের আওতায় এ পর্যন্ত মোট ৩০০ জন বেকার যুব-যুব মহিলাকে চারমাসব্যাপী কম্পিউটার বিষয়ে মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং নির্বাচিত ১০০ জন বেকার যুব-যুব মহিলাকে উচ্চতর প্রশিক্ষণ প্রদানের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD