শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

গৌরীপুরে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে অবহিতকরণ কর্মশালা

মশিউর রহমান কাউসার,গৌরীপুর(ময়মনসিংহ)প্রতিনিধি:
  • প্রকাশের সময়: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা পাবলিক হলে রবিবার (২৬ জানুয়ারী) ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে দিনব্যাপি এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ দিন সকাল ১০ টায় এ কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহামেদ এমপি। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিটের উদ্যোগে ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সহযোগিতায় এ কর্মশলার আয়োজন করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, মেডিকেল অফিসার, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিরা অংশগ্রহন করেন।

কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিটের উপ পরিচালক ডাঃ তৃপ্তি বালা। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ব্যবস্থাপনায় জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা ও তাঁদের ভূমিকার উপর গুরত্বারোপ করেন তিনি।

ময়মনসিংহের পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আবু তাহা মোঃ এনামুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডাঃ এবিএম মসিউল আলম, গৌরীপুর উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, ময়মনসিংহের এফপিসিআইকিউইউআইটি’র রিজওনাল কনসালন্টেড ডাঃ মাহবুবুল আলম, সিসি ময়মনসিংহের সহকারি পরিচালক ডাঃ আব্দুর রউফ, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র দেওয়ান মাসুদুর রহমান খান সুজন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ রবিউল ইসলাম, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিন্টু, ইউপি চেয়ারম্যান মোঃ হাবিব উল্লাহ, রিয়াদুজ্জামান রিয়াদ, আব্দুল্লাহ আল আমিন জনি প্রমুখ।
এ কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মরত মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস আরা আক্তার ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কামাল হোসেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD