জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সংগ্রামকে আরো বেগবান করতে চান। গাইবান্ধা জেলা জুড়ে জাতীয়তাবাদী দল বিএনপি বিগত সময়ের চেয়ে আরো শক্তিশালী সংগঠনে রূপ দেয়ার পাশাপাশি গাইবান্ধা-৩ আসনের উপ-নির্বাচনে বিএনপি তথা ২০ দলীয় জোটকে জয়ী করতে ব্যাপকভাবে ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম চালানো হচ্ছে। বিএনপির সভাপতি ও গাইবান্ধা-৩ সাদুল্যাপুর পলাশবাড়ী আসনের ২০ দলীয় জোট ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. মঈনুল হাসান সাদিক এ লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
গোটা জেলার ন্যায় এ আসনের দুটি উপজেলার দলীয় কর্মকাণ্ড জোড়ালো করতে উপজেলা দুটির ১৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভার কমিটি গুলোকে শক্তিশালী করতে কর্মী সভার মাধ্যমে নেতাকর্মীদের উজ্জ্বিবিত করছেন। এছাড়াও জোটের শরিক দলগুলোর সাথে সমন্বয় করেছেন সর্বদা।
জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা ৩ সাদুল্যাপুর পলাশবাড়ী আসনে ২০ দলীয় জোট ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. মঈনুল হাসান সাদিক তিনি বিগত দুই যুগ ধরে এ আসনের দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্বাস্থ্য সেবা প্রদানসহ বিভিন্ন সেবামুলক কাজ করে চলেছেন।
এ আসনটিতে আসন্ন উপ-নির্বাচনে দলে ও জোটের প্রার্থী হলেও সাধারণ মানুষের পছন্দের ব্যক্তি তিনি। এ দুটি উপজেলার মানুষের সাথে দীর্ঘদিন হলো নিড়ির সম্পর্ক গড়ে তুলেছেন। এখানে রয়েছে তার ব্যাপক পরিচিতি এ উপ নির্বাচনে তিনি জনপ্রিয় একজন প্রার্থী। এ আসনে তার সাথে মূলত শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা হবে ক্ষমতাসীন দল ও জোটের মনোনীত প্রার্থীর সাথে।
উপ-নির্বাচনকে সামনে রেখে উপজেলা দুটিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধতার ধারাবাহিকতা বজায় রাখতে ব্যাপকভাবে কাজ করছেন এবং প্রতিটি এলাকার দলীয় নেতাকর্মীদের নিয়ে স্ব স্ব এলাকায় নির্বাচনমুখী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা ৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের ২০ দলীয় জোট ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. মঈনুল হাসান সাদিক। বর্তমান সময়ে ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের তুলনায় তিনি ব্যক্তি হিসাবে উক্ত আসনে ব্যাপক জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তি।
ডা. মঈনুল হাসান সাদিক বলেন, অবহেলিত এ জনপদের মানুষ স্বাধীনতার পর হতে অত্র এলাকার উন্নয়নে গাল গল্প শুনেই দিনের পর দিন বছরের পর বছর যুগের পর যুগ কেটেছে আজও এ এলাকার মানুষের ও অত্র এলাকার কোন উন্নয়ন হয়নি। গ্রাম গঞ্জের রাস্তাঘাট গুলোতে লাগেনি উন্নয়নের ছোয়া শুধু উন্নয়নের নামে লুটপাট চলেছে। তাই এসব নিরব লুটপাট বন্ধে ও এলাকার দৃশ্যমান ও স্থায়ী উন্নয়নের স্বার্থে সকলকে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে ২০ দলীয় জোটের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।