পাবনা সংবাদদাতা : দেশ সেরা পাবনা ইসলামিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে পাবনা ইসলামিয়া মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা সদর উপজেলার নির্বাহী অফিসার জয়নাল আবেদীন ।মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে আরও বক্তব্য রাখেন দারুল আমান ট্রাস্ট সেক্রেটারি নেছার আহমেদ নান্নু। অভিভাবকদের মধ্যেও বক্তব্য রাখেন হাবিবুর রহমান শামীম, আব্দুল হামিদ, প্রভাষক আব্দুল্লাহ, মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুস শাকুরসহ আরও অনেকেই।
বক্তব্যে বক্তারা বলেন, মাদ্রাসা একটি আরবী শব্দ । এর শাব্দিক অর্থ হচ্ছে বিদ্যালয়। সাধারণত মাদ্রাসার শিক্ষাকে ধর্মীয় শিক্ষার সাথে তুলনা করা হয়। কেননা এখানে ধর্ম ও ধর্মীয় বিষয়াদি নিয়ে বেশী আলোচনা হয়।যেখানে ইসলামি শিক্ষা দেওয়া হয়। যাহা চরিত্র গঠন করার মুল হাতিয়ার ।তাই এ ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা অত্যান্ত গুরুত্বপূর্ণ। কেননা এই শিক্ষা শুধুই জ্ঞানর প্রসারতা এনে দেয়না ,পাশাপাশি উন্নত চরিত্র গঠন করতেও বেশ ভূমিকা রাখে।
মানব জীবনের জন্য জ্ঞান অর্জন করা অত্যান্ত প্রয়োজনীয় বিষয়। এই জ্ঞান যদি হয় কোন মাদ্রাসা হতে অর্জন কৃত ধর্মীয় জ্ঞান তাহেলে তো আর কোন কথাই নেই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা সঃ বলেছেন প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য জ্ঞান অর্জন করা আবশ্যক ।
ছাত্র -ছাত্রীর উত্তম চরিত্র গঠনের জন্য মাদ্রাসা গুরুত্ব পূর্ণ ভূসমকা পালন করে থাকে।সে সফল ভাবে চারিত্রিক উন্নতিতে সাধিত হয়।
যেমন-বড়দের প্রতি সম্মান- উত্তম চরিত্রের একটি বিশেষ দিক হচ্ছে বড়দের প্রতি সম্মান প্রদর্শন করা আর ছোট দের প্রতি স্নেহ করা” রাসুল সঃ ইরশাদ ফরমান -যে ব্যক্তি বড়দের সম্মান করে না এবং ছোটদের স্নেহ করে না সে আমার উম্মত নয়” আর এই শিক্ষা ছাত্ররা অর্জন করে মাদ্রাসা হতে। কাজেই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হলে এই গুণটি সহজে অর্জন করা যায়।
অত্র মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ায় তারাও বক্তব্য রাখেন ।অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ভালো পারফরম্যান্সের কারণে ও শতভাগ উপস্থিতিতে ছাত্র-ছাত্রীদের মাঝে পাঁচ শতের অধিক পুরস্কার প্রদান করা হয়।