শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

বেনাপোলে ভ্রাম্যমান আদালতের অভিযান:তিনটি খাবার হোটেলকে জরিমানা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯
বেনাপোলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩টি খাবার হোটেল মালিককে লক্ষাধিক টাকা জরিমানা।

আরিফুজ্জামান আরিফ,বেনাপোল(যশোর)প্রতিনিধি:শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত বেনাপোল বাজারে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন করার অপরাধে ৩টি খাবার হোটেল মালিককে সর্বমোট ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

মঙ্গলবার(২৪ ডিসেম্বর) সকাল ১১ টার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরীর নেতৃত্বে স্যানিটারি ইন্সপেক্টরকে সাথে নিয়ে এ অভিযান পারিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী জানান,বিভিন্ন মারফত জানতে পারি যে, বেনাপোল বাজারে খাবার হোটেল গুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য পরিবেশন করে মানুষকে প্রতারিত করা হচ্ছে। এমন খবরে বেনাপোলের ৩টি খাবার হোটেলের উপর ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এসময় অভিযানকালে দেখা যায়, হোটেলগুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন করছে এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে সংরক্ষণ ও প্রদর্শন করে নাই। উপর্যুক্ত অপরাধে এবং লাইসেন্স না থাকার কারণে সৌরভ হোটেলকে ৫০হাজার, শাপলা হোটেলকে ৫০ হাজার এবং আরব চাইনিজ রেস্টুরেন্টেকে ১০ হাজার টাকাসহ মোট ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং হোটেলগুলোকে আগামী এক সপ্তাহের মধ্যে সব কিছু ঠিক করে নেওয়ার নির্দেশ প্রদান করা হয়।

তিনি অরো জানান,আগামীতে সকল অনিয়ম ও ভেজালের বিরুদ্ধ এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD