শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ’ অনুমোদিত কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা: দুই কিশোর পাঠানো হলো শিশু উন্নয়ন কেন্দ্রে পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই: রোমে পরিবেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা

শার্শার মিজানের বিস্ময় ‘ইউনিক কার’বাজারে আসছে শিগগিরই

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯

আরিফুজ্জামান আরিফ,বেনাপোল(যশোর)প্রতিনিধি: শার্শার উদ্ভাবক মিজানুর রহমান (মিজান মেকানিক) এবার রিক্সা, ভ্যান ও ইঞ্জিনচালিত ভ্যান চালকদের কষ্ট লাগবের জন্য তৈরি করেছেন ইউনিক কার নামে এক বিস্ময় বাইক।

যশোরের শার্শার দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান বিভিন্ন ধরনের গাড়ি আবিষ্কার করে দেশকে যেমন এগিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন, তেমনি কাজ করছেন দরিদ্র ভ্যান রিক্সা চালকদের জন্য। এরই ধারাবাহিকতায় তিনি এবার তৈরি করেছেন ইউনিক কার নামক এক বাইক।

নতুন এই উদ্ভাবন সম্পর্কে জানতে চাইলে মিজান বলেন, দরিদ্র ভ্যান চালকদের কথা কেউ ভাবেনা। তারা যে ভ্যান চালায় তাতে তাদের শারীরিক কষ্ট হয় আর তাই তাদের কষ্ট কমাতে আমি তৈরি করেছি এই গাড়ি। দরিদ্র ভ্যান চালকদের জন্য তৈরি করা এই গাড়িটি সহজলভ্য স্বল্প খরচে চলাচলের জন্য উপকারী।

পরিবেশ বান্ধব বিশেষ এক ধরনের মোটরগাড়ি যে গাড়িতে চড়ে কোন যাত্রী ঝাক্কি সহ্য করতে হবেনা। কারন এই গাড়িতে লাগানো হয়েছে পাওয়ার স্প্রিং যা দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে।তিনি তার তৈরিকৃত গাড়িটি সম্পর্কে আরও বলেন, এই ইউনিক কার দামে সস্তা তাই দরিদ্র চালকদের ক্রয়ের সীমার মধ্যে যেন থাকে সেভাবে তৈরি করা।

অচিরেই এই ইউনিক কার বাজারে আসবে বলে তিনি জানান, এই বিস্ময়কর বাইকে চালকসহ ৬জন সহজেই বসতে পারবে। আরামদায়ক, সুলভ ও নিরাপদ এই গাড়িটি বাজারে আসলে দরিদ্র চালকদের জন্য সুফল বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নতুন কিছু তৈরি করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, সামনে অনেক কিছুই বানানোর পরিকল্পনা আছে যা দ্বারা সমাজের তথা দেশের সার্বিক উন্নয়নে কাজে লাগবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD