জার্মানবাংলা অনলাইন : ২০১৯ সালের মিস ইউনিভার্সের খেতাব জিতে নিলেন মিস দক্ষিণ আফ্রিকা জোজিবিনি তুনজি। জর্জিয়ার আটলান্টা শহরে স্থানীয় সময় ডিসেম্বর, রবিবার রাতে তার মাথায় সেরার মুকুট পরিয়ে দেন ২০১৮ সালের মিস ইউনিভার্স ক্যাটরিওনা গ্রে।
২০১৯ সালের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন মিস পুয়ের্তো রিকো ম্যাডিসন অ্যান্ডারসন এবং দ্বিতীয় রানারআপ মিস মেক্সিকো সোফিয়া আরাগন।
প্রথমবারের মতো বাংলাদেশ থেকে শিরিন আক্তার শিলা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।