হাবিবুর রহমান,গাজীপুর প্রতিনিধি:জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক পাস কোর্সে অনলাইনে ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন আগামী ১৪ নভেম্বর ২০১৯ তারিখ বিকাল ৪টা থেকে শুরু হয়ে ২৮ নভেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে চলবে। ক্লাস ১৫/১২/২০১৯ তারিখ থেকে শুরু হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে।
এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে অনলাইন ভর্তি কার্যক্রম আগামী ১১ নভেম্বর ২০১৯ থেকে শুরু হয়ে চলবে ২১ নভেম্বর ২০১৯ পর্যন্ত। এ ভর্তি সংক্রান্ত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (nu.edu.bd/admissions অথবা www admissions.nu.edu.bd) Important Notice/ Prospectus (Master’s) অপশনে পাওয়া যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।