হাবিবুর রহমান,গাজীপুর প্রতিনিধি:জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ২য় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও কোটার মেধা তালিকা ১৭ অক্টোবর প্রকাশ করা হবে।
প্রকাশিত ওই ফল বিকাল ৪ টা হতে মোবাইল মেসেজ অপশনে গিয়ে (nu<space>athn<space>roll no) লিখে ১৬২২২ নম্বরে Send করে ও রাত ৯ টা থেকে ওয়েব সাইট (www.admissions.nu.edu.bd) অথবা (nu.edu.bd/admissions) এ পাওয়া যাবে।
কোটার মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে কোন শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে ২২ অক্টোবরের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম উত্তোলন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয় ।