শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মডেল কলেজ প্রকল্প ঘোষণা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯

হাবিবুর রহমান,গাজীপুর প্রতিনিধি:মানসম্মত অধিকতর উচ্চ শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় “মডেল কলেজ প্রকল্প” নামে একটি প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশীদ সোমবার সকাল সাড়ে ১০টায় গাজীপুরের মূল ক্যাম্পাসে তাঁর সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করে এ ঘাষণা দেন। ৮টি বেসরকারি কলেজকে প্রাক মডেল কলেজ হিসেবে নির্বাচন দেশের প্রথম উদ্যোগ।

সম্মান শ্রেণীতে নিয়মিত উপস্থিতি নিশ্চিত, নৈতিকতা পালন, দেশপ্রেমে উদ্ধুদ্ধসহ নানা ক্ষেত্রে উন্নয়নের জন্য এ প্রকল্পের সূচনা হয়েছে। পরবর্তীতে এসব মডেল কলেজগুলো অন্যান্য প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় হবে।
ভিসি বলেন, বেসরকারি কলেজসমূহের জন্য শতভাগ শিক্ষার্থী উপস্থিতি, উন্নত পাঠদান প্রক্রিয়া ও শৃঙ্খলা বাস্তবায়নসহ ৪০টি পূর্ব নির্ধারিত দক্ষতাসূচক স্বল্পমেয়াদী শর্ত নির্ধারণ করে দেয়া হয়। সে আলোকে দেশের বিভিন্ন এলাকা থেকে অনার্স পাঠদানকারী মোট ৮৯টি কলেজ এ প্রকল্পের আওতাভূক্ত হওয়ার আবেদন করে।
যাচাই বাছাই করে তাদের মধ্য থেকে ৮টি কলেজ এ প্রকল্পের জন্য নির্বাচন করা হয়। সেগুলো হল-ঢাকা কমার্স কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, লালমনিরহাটের উত্তরবাংলা কলেজ, বগুড়ার সুখানপুর এলাকার সৈয়দ আহম্মদ কলেজ, টাঙ্গাইলের সখিপুর উপজেলার রেসিডেন্সিয়াল মহিলা কলেজ, কুষ্টিয়ার দৌলতপুর কলেজ ও কিশোরগঞ্জের রফিকুল ইসলাম মহিলা কলেজ।

ভিসি বলেন, পূর্ণাঙ্গ মডেল কলেজ হিসেবে বিবেচিত হওয়ার জন্য আগামী একবছরের জন্য মধ্যমেয়াদি এবং দুই বছরের মধ্যে দীর্ঘমেয়াদি শর্ত পূরণের বাধ্যবাধকতা দেয়া হবে এবং তা দুই বছরের মধ্যে পূরণ করতে হবে।
ভিসি বলেন, এসব কলেজ সমূহকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রতি বছর দ্বিতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত অনার্স পড়ুয়া ৮২ জন শিক্ষার্থীকে ২০ হাজার টাকা মেধা বৃত্তি প্রদান করা হবে। তাছাড়া কলেজে গ্রন্থাগার, তথ্যপ্রযুক্তি, বিজ্ঞানাগার, অধিভুক্তি অগ্রাধিকার, স্বীকৃতি সনদসহ প্রয়োজনীয় ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

আগামী ২৮ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় ঢাকাস্থ সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ওইসব কলেজ থেকে প্রাথমিকভাবে নির্বাচিত ২০জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু, প্রফেসর ড. মো. মশিউর রহমান, ডিন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. নাসির উদ্দিন, ড. মোহাম্মদ বিন কাশেম, রেজিষ্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, জনসংযোগ তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক ফয়জুল করিম ও পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান প্রমূখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD