হাবিবুর রহমান গাজীপুর প্রতিনিধি : ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর বি. এসসি ইঞ্জিনিয়ারিং ও বি.আর্ক প্রোগ্রামের প্রথম বর্ষে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন আগামীকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট, ২০১৯) থেকে শুরু হবে। বিভিন্ন অনুষদের বিভিন্ন বিভাগে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তির জন্য উপযুক্ত প্রার্থীরা DBBL মোবাইল ব্যাংকিং এবং অনলাইনে(http://admission.duetbd.org) আগামীকাল সকাল ১০টা হতে ৩১ অক্টোবর, ২০১৯ (বৃহস্পতিবার) বিকেল ৪.০০টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
উল্লেখ্য, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের বি. এসসি ইঞ্জিনিয়ারিং ও বি. আর্ক প্রোগ্রামে ভর্তি জন্য প্রার্থীর সাধারণ যোগ্যতা, আবেদন প্রক্রিয়ার নিয়য়াবলী সংক্রান্ত যাবতীয় নির্দেশনা (প্রসপেক্টাস) (http://admission.duetbd.org)এ ও বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয় সুত্রে এ তথ্য জানা যায় ।