শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

নেত্রকোনায় ভ্রাম্যমান লাইব্রেরি!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৪ আগস্ট, ২০১৯

সোহান আহম্মেদ কাকন,নেত্রকোনা প্রতিনিধি: শিশু থেকে শুরু করে সব বয়সি মানুষকে বই পড়াার প্রতি আগ্রহী করে তুলতে নেত্রকোনায় ভ্রাম্যমাণ লাইব্রেরির শুভ উদ্বোধন করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগ এ ভ্রাম্যমাণ লাইব্রেরিটি জেলার ৩৮ টি পয়েন্টে কার্যক্রম পরিচালনা করবে।
লাইব্রেরি উদ্বোধন উপলক্ষে শনিবার সন্ধ্যায় ”আলোকিত মানুষ চাই, সংস্কৃতিমনা মানুষই আলোকিত মানুষ” এই প্রতিপাদ্য বিষয় ভিত্তিক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা জেলা প্রেসক্লাব হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার মাঝে মাঝে কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে মতীন্দ্র সরকারের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। এসময় এই লাইব্রেরী হওয়ার ফলে শিক্ষার্থীদের মেধা বিকাশের মাধ্যমে সুন্দর সমাজ নির্মাণে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। সেইসাথে লাইব্রেরিটি স্কুল কলেজ ও জন গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছে দিলে সহজে বিভিন্ন কবি, সাহিত্যিক ও মনিষীদের বই পড়তে পারবে বই প্রেমিরা।

সপ্তাহে পাঁচদিন জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ জনগুরুত্বপূর্ণ জায়গায় লাইব্রেরী কার্যক্রম পরিচালিত হবে বলে জানান লাইব্রেরীয়ান শিল্পী দাস। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কবি সাহিত্যিক সাংবাদিক সুশীল প্রতিনিধি বৃন্দ বক্তব্য রাখেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD