শিরোনাম :
জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া পুলিশ অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

এক লাখ ডেঙ্গু টেস্টিং কিটস আজ রাতে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সুন্দরভাবে দেশে ডেঙ্গু মোকাবিলা করা হচ্ছে, আমরা কয়েক লাখ ডেঙ্গু টেস্টিং কিটস আনার ব্যবস্থা করেছি, আজ রাতের মধ্যে ১ লাখ কিটস আসবে, আগামীকাল বাকিগুলোও চলে আসবে।

বৃহস্পতিবার দুপুরে মিটফোর্ড হাসপাতালে এক সেমিনারে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। তিনি জানান , সারাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২০ হাজার ।

তিনি আরও বলেন, ঈদের সময় ডেঙ্গু রোগীরা বাড়িতে যাবে, এ সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানাচ্ছি। তিনি জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা আমাদের মন্ত্রণালয়ের সবার ঈদের ছুটি বাতিল করেছি।

প্রসঙ্গত, দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতির মধ্যেই ব্যক্তিগত ভ্রমণে গত ২৭ জুলাই মালয়েশিয়া যান স্বাস্থ্যমন্ত্রী। ৪ আগস্ট তার দেশে ফেরার কথা ছিল। তবে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যে বিদেশ ভ্রমণের কারণে সমালোচনার মুখে পড়ায় গতকাল রাতে তিনি দেশে ফেরেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD