শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি : ৩

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৮ জুলাই, ২০১৯

নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ৩ জন রোগী ভর্তি হয়েছে। রাতে পৃথক সময়ে তারা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু জরে আক্রান্ত রোগীর তিনজনই ঢাকা থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা গেছে।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীরা হলো চুয়াডাঙ্গা শহরের সিনেমা হল পাড়ার আজিম উদ্দিনের স্ত্রী শিরিনা আক্তার(৫০), শহরের বাগান পাড়ার শের আলীর ছেলে আব্দুল মোয়াইমেন(৩৮) ও মেহেরপুর জেলার বারাদী বাজারের মোমিনপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে তারিক হাসান(২১)।

আক্রান্ত রোগী শিরিনা বলেন, তিনি দিন কয়েক আগে ঢাকাতে তার ছেলেকে দেখতে যান। সেখান থেকেই তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গায় ফিরে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আব্দুল মোয়াইমেন জানান, তিনি চুয়াডাঙ্গা পৌরসভায় চাকরি করেন। পৌর কর্মচারিদের ডাকা আন্দোলনে যোগ দিতেই তিনি ঢাকাতে যাওয়ার পর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পড়েন। পড়ে ঢাকা থেকে ফিরে শনিবার বিকেলে তিনি সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যদিকে মেহেপুরের তারিক ঢাকার একটি বেসরকারি কোম্পনিতে চাকরি করেন। চাকরি করা অবস্থায় জ্বরে আক্রান্ত হয়ে ঢাকাতে ডাক্তারের কাছে গিয়ে দেখেন তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। পরে তারিক বাড়ি ফিরে শনিবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের বিষয়ে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাক্তার শামীম কবির বলেন ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের ভয়ের কিছু নেই। তাদের নিবিড় পর্যবেক্ষনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD