শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে : জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। পরিবর্তনের ধারার সাথে সাথে চলতে হবে। নতুন নতুন প্রযুক্তির সঙ্গে আমাদের খাপ-খাইয়ে নিতে হবে।

বুধবার বিকেলে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সিনেট হলে ‘আইসিটি বেসিকস অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট’ ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।

উপাচার্য প্রফেসর হারুন-অর-রশিদ বলেন, ‘বাংলাদেশে একমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে ই-ফাইলিং এর কাজ চালু হয়েছে। দেশের আর কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অফিস ম্যানেজমেন্টে ই-ফাইলিং সিস্টেম চালু হয়নি। দেশের সর্ববৃহৎ এই বিশ্ববিদ্যালয়টি পরিচালনায় এর বিকল্পও নেই। কারণ একটি কেন্দ্রীভ‚ত প্রশাসন দিয়ে বিশাল পরিসরের এই বিশ্ববিদ্যালয় পরিচালনা অসম্ভব। এ কারণেই এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক স্টাফকে তথ্যপ্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধ হতে হবে।’

তিনি বলেন, ‘২০১৩ সালের আগে এই বিশ্ববিদ্যালয়ের অনেক বদনাম ছিল। গণমাধ্যমে অনেক নেতিবাচক সংবাদ হতো। দীর্ঘ পরিকল্পনা আর নিরলস পরিশ্রম ও সকল বাধা পেরিয়ে এই বিশ্ববিদ্যালয় এগজিস্ট করেছে। আর অনেক ভালভাবেই এই বিশ্ববিদ্যালয় এগজিস্ট করবে। এই বিশ্ববিদ্যালয়কে এখন একটি জায়গায় দাঁড় করানো গেছে। এখন আর সেই বাদনাম নেই। বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ইমেজ তৈরি করা হয়েছে যা সবার কাছে এখন এটি সমাদৃত।’

উপাচার্য আরো বলেন, ‘শিক্ষার মান উন্নয়নে এই বিশ্ববিদ্যালয়ের ব্যাপক কর্মকান্ড পরিচালনা করছে। সিইডিপির মাধ্যমে কলেজ শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তারা বিদেশে গিয়েও প্রশিক্ষণ নিচ্ছেন। এর মাধ্যমে আমরা বিশ্বমানের শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য কাজ করছি।’

ট্রেনিং অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ট্রেনিং প্রোগ্রামের কোর্স উপদেষ্টা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান, ট্রেনিং প্রোগ্রামের কোর্স কো-অর্ডিনেটর জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD