এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পা দিয়ে লিখে আলিমপাশ করেছে প্রতিবন্ধী মোছা. নিলা খাতুন। নিলার জম্মের পর থেকেই হতবাক পরিবার। একটি হাত নেই আর একটি হাত থেকেও অকেজো। পা দিয়ে লিখে উপজেলার বরধুল মাদ্রাসা থেকে ২০১৭ সালে ৩.৭০ দাখিল ও ২০১৯ সালে কামারখন্দ ফাযিল মাদ্রাসা থেকে ৩.৮৬ আলিম পাশ করেন।
বরধুল গ্রামের ওসমান গণীর মেয়ে মোছা. নিলা খাতুন।
নীলার তার সহপাঠীরা জানান, নিলার হাত না থাকায় পা দিয়ে পরিক্ষা দেওয়া দেখে আমরা সবাই অবাক হয়েছি। আমরা সুস্থ্য শরীরে পরিক্ষা দিতে গিয়ে একটু ভয় ভয় লাগছিলো। কিন্তু নিলাকে দেখে মনে হয়েছিলো স্বাভাবিকভাবে পরিক্ষা দিয়ে চলেছে। তার এ অদম্য ইচ্ছা দেখে মনে হয়েছে আমাদের চেয়ে সে অনেক ভালো পরিক্ষা দিয়েছে। তার ভালো ফলাফল দেখে আমরা সবাই খুশি। তার হাত না থাকলেও তার মনোবল তাকে আজ এখানে নিয়ে এসেছে। তার সাথে পরিক্ষা দিয়ে আমরা গর্ববোধ করছি।দোয়া করি ওর স্বপ্ন যেন পূরণ হয়।
নিলার বাবা ওসমান গণীর বলেন, ফলাফল দেখে অনেক আনন্দিত, তবে রয়েছে নানা দুশ্চিন্তাও। আমি কৃষি কাজ করে দুইটা ছেলেকে মার্টাস পাশ করিয়েছি এখন তারা বেকার। আর একটা ছোট ছেলে ৮ম শ্রেণীতে পড়ালেখা করাছি আর কৃষি কাজ করে সংসার চালাতে হিমশিম খাচ্ছি। এর মধ্যে নিলার লেখাপড়া কত দূর চালিয়ে নিতে পারব, আল্লাহই জানেন।
প্রতিবন্ধী নিলা বলেন, পরিবার ও দেশের বোঝা না হয়ে বরং মানুষের সেবা করতে পারি। পাশাপাশি এ পর্যস্ত পৌঁছতে পেরে শিক্ষক, বাবা-মা, সহপাঠী, সহযোগী সবার কাছে কৃতজ্ঞ আমি। এখন উচ্চতর ডিগ্রী অর্জন করে যেন সরকারি চাকুরী করে দেশের সেবা করতে পারি এজন্য সরকারের কাছে আমার পড়াশোনা ও সব ধরনের সাহায্য সহযোগিতা কামনা করছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, নিলার পরিবারকে একটা আবেদন দিতে বলা হয়েছে, নিলাকে সরকারী সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে।