শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনে ব্যাপক কর্মসূচি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৯ জুন, ২০১৯
সিনেট অধিবেশনে উপাচার্য ড. হারুন-অর-রশিদ

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেটের ২১তম অধিবেশন শনিবার ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেটের চেয়ারম্যান প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

উপাচার্য বলেন, “বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীনও হতাম না, বাংলাদেশ রাষ্ট্রও পেতাম না। বঙ্গবন্ধু বাঙালি জাতির মুক্তির দিশারী ও মুক্তিদাতা। আমরা যথাযোগ্য মর্যাদায় এ মহামানবের জন্মশতবার্ষিকী (২০২০-২০২১) পালন করতে চাই। এ উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত ২২৬০টি কলেজে বছরব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হবে।” উপাচার্যের এ বক্তব্য ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এবারের সিনেট অধিবেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। এ ব্যাপারে আলোচনা শেষে বিস্তারিত কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়। এসব কর্মসূচির মধ্যে আনন্দ র‌্যালি, আলোচনা সভা, বিতর্ক অনুষ্ঠান, রচনা প্রতিযোগিতা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মারকগ্রন্থ রচনা ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া উপাচার্য তাঁর অভিভাষণে বার্ষিক কলেজ পারফরমেন্স র‌্যাংকিং, আন্তঃকলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতা, জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত বেসরকারি কলেজসমূহের অবকাঠামোগত সুযোগ-সুবিধা কাঙ্খিত মাত্রায় বৃদ্ধি এবং শিক্ষার মান ও পরিবেশ উন্নয়নের লক্ষ্যে মডেল কলেজ প্রকল্প গ্রহণ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম ১৩টি শতবর্ষী কলেজে বিশ্ববিদ্যালয় মানের শিক্ষা-গবেষণা নিশ্চিত করার লক্ষ্যে শতবর্ষী কলেজ প্রকল্প, পাঠ্যপুস্তক রচনা, ৬টি আঞ্চলিক কেন্দ্রের সাথে ভিডিও কনফারেন্সিং চালু, মাস্টার প্ল্যানের আওতায় ক্যাম্পাসে বর্তমানে ৫টি ভবন নির্মাণ কাজের অগ্রগতি, বিশ্ববিদ্যালয়ের নগর ক্যাম্পাসে শীঘ্রই মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট-এর একাডেমিক কার্যক্রম শুরু, কলেজ মনিটরিং জোরদার, ঢাকার আগারগাঁও-এ ইউজিসি সংলগ্ন স্থানে ঘট-অটই টাওয়ার নির্মাণের অগ্রগতি, তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে গৃহীত পদক্ষেপ, কলেজ শিক্ষা উন্নয়ন ও শিক্ষক প্রশিক্ষণ প্রকল্পের অগ্রগতি, নিজস্ব জমিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩টি স্থায়ী আঞ্চলিক অফিস স্থাপনের অগ্রগতি ইত্যাদি বিষয় তুলে ধরেন।

অধিবেশনে কোষাধ্যক্ষ অধ্যাপক নোমান উর রশীদ ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য রাজস্ব ও উন্নয়নসহ মোট ৪৮৮ কোটি ১৫ লক্ষ ৮৫ হাজার টাকার বাজেট পেশ করেন, যা সিনেট কর্তৃক গৃহীত হয়।

উপাচার্যের অভিভাষণের ওপর আলোকপাত করে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শরীফ এনামুল কবির, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, অধ্যাপক খন্দকার বজলুল হক, বিভাগীয় কমিশনারবৃন্দ, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কলেজের অধ্যক্ষসহ ১৬ জন সদস্য বক্তব্য রাখেন। তাঁরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

এ অধিবেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, প্রফেসর ড. মশিউর রহমানসহ মোট ৬০ জন সিনেট সদস্য উপস্থিত ছিলেন।

অধিবেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উদযাপন, বার্ষিক বাজেট, বার্ষিক প্রতিবেদন, গত অধিবেশনের কার্যবিবরণী, সার্ভিস রুলস ও অধিভুক্ত কলেজসমূহের গভর্নিং বডি’র কতিপয় সংশোধনী ইত্যাদি পাসের পর সিনেটের সভাপতি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD