শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলা বিসিএস ক্যাডার নিয়োগে অভিযোগ: তদন্ত শেষে পদক্ষেপের আশ্বাস হাম-রুবেলা প্রতিরোধে বাংলাদেশে ২.১৯ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চার প্রস্তাব পাঠক চাহিদায় সমৃদ্ধ হচ্ছে অনলাইন সাহিত্য খাত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-স্পেন যৌথ উদ্যোগ ইন্টারনেট সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতির রূপরেখা বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি-ব্রডব্যান্ড এক্সপো ২০২৬

ড. রণজিৎ কুমার বিশ্বাস  স্মরণে একক বক্তৃতানুষ্ঠান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৬ জুন, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক
বাংলা একাডমী গতকাল বুধবার বিকেল ৪:০০টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে লেখক ড. রণজিৎ কুমার বিশ্বাস স্মরণে একক বক্তৃতানুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। বক্তৃতা প্রদান করেন জনাব হেদায়েতুল্লাহ আল মামুন। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।
স্বাগত বক্তব্যে হাবীবুল্লাহ সিরাজী বলেন, ড. রণজিৎ বিশ্বাস সত্তর দশকের প্রথমার্ধে লেখালেখি শুরু করেন। তিনি সমাজের বিভিন্ন অসঙ্গতিকে সরল গদ্যে উপস্হাপন করেছেন। তিনি ভাষা সচেতন মানুষ ছিলেন। বাংলা ও ইংরেজি ভাষার ব্যবহারিক শুদ্ধাশুদ্ধি নিয়ে লেখালেখি করেছেন। তাঁর লেখায় বারবার ফিরে এসেছে মুক্তিযুদ্ধের কথা।
একক বক্তৃতায় হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, যারা প্রথম ও শেষ বিবেচনায় মানুষকে মানুষ বিবেচনা করেন রণজিৎ কুমার বিশ্বাস তাঁদের জন্য লিখেছেন বলে জানিয়েছেন। এখানেই আমরা রণজিৎ বিশ্বাসের বিশেষত বুঝতে পারি। মানুষের পক্ষে থাকা মানে সত্য ও সুন্দরের সঙ্গে থেকে যুদ্ধ করে যাওয়া; ড. রণজিৎ সেটা কলম দিয়ে করেছেন। তিনি আমাদের ভাষা ও আচরণে শুদ্ধতার উপর জোর দিয়েছেন।

সভাপতির জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, আমি নিজে ড. রণজিৎ কুমার বিশ্বাসের ক্রিকেটবিষয়ক লেখার ভক্ত ছিলাম। তিনি কথার মধ্য দিয়ে খেলা দৃষ্টিগ্রাহ্য করে তুলতেন। তিনি রঙ্গ ও ব্যঙ্গ রচনার মধ্য দিয়ে আমাদের সমাজের অসঙ্গতি তুলে ধরেছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD