শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

কলেজ শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর:উপ-উপাচার্য

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৬ জুন, ২০১৯
গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) আওতায় ৫ম ব্যাচের শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান

হাবিবুর রহমান , গাজীপুর প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর মানোন্নয়নের ক্ষেত্রে কোন আপোষ নয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

তিনি বলেন, ‘ এ দেশের দরিদ্র মানুষের ট্যাক্সের টাকায় শিক্ষকদের আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করছি। শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংক এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে সিইডিপির মাধ্যমে এক হাজার ৪০ কোটি টাকার প্রজেক্ট আমরা ব্যস্তবায়ন করছি। এই টাকা কিন্তু জনগণের টাকা। অত্যন্ত স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে আমরা এই অর্থ ব্যয় করছি। প্রতিটি পয়সা স্বচ্ছতার মাধ্যমে খরচ করা হবে, যাতে জনগণের টাকা অপচয় না হয়।’

বুধবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) আওতায় ৫ম ব্যাচের শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোর মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে উপ-উপাচার্য বলেন, কলেজগুলোতে একজন শিক্ষক প্রভাষক হিসেবে যোগ দেয়ার পর আর কোন পদোন্নতি পান না। আমৃত্যু তাকে প্রভাষকই থাকতে হয়। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে শিক্ষকদের পদোন্নতির ব্যবস্থা করা হবে। পাবলিকেশনসসহ অন্যান্য যোগ্যতা সাপেক্ষ শিক্ষকদের প্রভাষক থেকে অধ্যাপক পর্যন্ত পদোন্নতি দেয়া হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের কোর্স অ্যাডভাইজার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম ভুঁইয়া, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কোর্স অ্যাডভাইজার অধ্যাপক ড. গোবিন্দ চক্রবর্তী, দর্শন বিভাগের কোর্স অ্যাডভাইজার, অধ্যাপক মো. নুরুজ্জামান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের কোর্স অ্যাডভাইজার আব্দুর রহিম। অনুষ্ঠানে ব্যবস্থাপনা, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ১৪২ জন শিক্ষককে সনদ দেয়া হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD