শিরোনাম :
লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ ওয়াশিংটনে সি চিন পিং, চীন-মার্কিন সম্পর্কের নতুন দিকনির্দেশনার প্রত্যাশা দক্ষিণ আফ্রিকায় বাড়িতে বন্দুক হামলা, নিহত ১১ ফিলিস্তিন-ইসরায়েলের স্থায়ী শান্তির একমাত্র নির্ভরযোগ্য পথ দ্বি-রাষ্ট্র সমাধান: গুতেরেস বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়শোয়াল জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ

খুলনায় নির্মাণ হচ্ছে ১০০ শয্যা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৭ মে, ২০১৯

রাইসুল আলম রবিন, খুলনা প্রতিনিধি:খুলনায় ক্যান্সার রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আক্রান্তদের অধিকাংশই নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের। চিকিৎসা খরচ ব্যয়বহুল হওয়ায় হিমশিম খেতে হচ্ছে পরিবারগুলোর। খুলনায় সরকারি ক্যান্সার হাসপাতাল নেই। তবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একটি ক্যান্সার ইউনিট রয়েছে। যেখানে কোনো ইনডোর ওয়ার্ড নেই। চিকিৎসক আছে মাত্র দু’জন। ক্যান্সারের আধুনিক চিকিৎসা ও খরচ কমাতে সরকার ৮টি বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। যার মধ্যে খুলনায় ২শ কোটি টাকা ব্যয়ে ১শ শয্যাবিশিষ্ট ক্যান্সার হাসপাতাল নির্মাণ হবে।

গত ১৮ মার্চ রাজধানীর মিরপুরে ‘সচেতনতায় জীবন বাঁচায়’ শীর্ষক ক্যান্সার সচেতনতামূলক আলোচনা সভায় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, দেশের দরিদ্র জনগণকে স্বল্প খরচে ক্যান্সার চিকিৎসার সুবিধা নিশ্চিত করতে সরকার আন্তরিক। সরকার ১ হাজার ৬শ কোটি টাকা ব্যয়ে ৮টি বিভাগে ১শ শয্যাবিশিষ্ট ক্যান্সার সেন্টার নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। এর ফলে ক্যান্সারের আধুনিক চিকিৎসা সুবিধা দেশের সর্বত্র পৌঁছে দেওয়া অনেকটাই সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় জানানো হয়, বাংলাদেশে প্রতিবছর দেড় লাখেরও বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এবং প্রায় ৯১ হাজার মানুষ বিভিন্ন ধরনের ক্যান্সারে মারা যাচ্ছে। ক্যান্সারবিষয়ক আন্তর্জাতিক সংস্থা গ্লোবক্যান এর সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে ক্যান্সার রোগীর সংখ্যা ১৩ থেকে ১৫ লাখ। এ ছাড়া বর্তমানে দেশের গড়ে প্রায় ৪ কোটি পূর্ণবয়স্ক মানুষ বিভিন্ন উপায়ে তামাক ব্যবহার করে। শুধু ধূমপান বর্জন করলে ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকি ৩৩ ভাগ পর্যন্ত হ্রাস করা সম্ভব।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার ইউনিটের সূত্র জানান, ২০১৮ সালে খুলনা বিভাগে বিভিন্ন স্থান থেকে ক্যান্সার আক্রান্ত ২ হাজার ২৫৯ জনকে কেমোথেরাপী দেওয়া হয়েছে। যার মধ্যে পুরুষ ৯৪১ জন ও মহিলা রয়েছে ১ হাজার ৩১৮ জন। এছাড়া ২০১৯ সালের এপ্রিল পর্যন্ত ৩৯১ জন ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে কেমোথেরাপি দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ অঞ্চলের মানুষের ক্যান্সার চিকিৎসায় উন্নত সেবা প্রদানের লক্ষ্যে ২০১২ সালের জুলাই মাসে লিনিয়র এক্সেলেটর বা রেডিওথেরাপি মেশিনটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। মেশিনটি ক্যান্সার বিভাগের ভবনের সামনে রাখা হয়। তখন থেকে আজ অবধি সেখানেই পড়ে আছে মেশিনটি।

সূত্র জানায়, মেশিনটি প্রতিস্থাপন এবং আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণে ২০১৫-১৬ অর্থবছরে সাড়ে ৭ কোটি টাকা চাওয়া হয়। যার মধ্যে ৫ কোটি টাকা মেশিনের অন্যান্য অংশ ও ২ কোটি টাকা অবকাঠামো নির্মাণ ব্যয় ধরা হয়। কিন্তু মন্ত্রণালয়ের পক্ষ থেকে খোঁজ খবর নিয়ে দেখার পর জানানো হয়, এটির অবকাঠামো নির্মাণে প্রায় ১৭ কোটি টাকা ব্যয় হবে। কিন্তু দীর্ঘদিন পর আবারও রেডিওথেরাপি মেশিনটি রাজধানীর মহাখালী ক্যান্সার হাসপাতালে নেওয়া হচ্ছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বাঙ্কার স্থাপনসহ অবকাঠামো উন্নয়নের কাজ চলমান রয়েছে। সম্পন্ন হলে অন্য একটি রেডিওথেরাপি মেশিন এখানে দেওয়া হবে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার ইউনিটের বিভাগীয় প্রধান ডা. মুকিতুল হুদা বলেন, এই মেশিনটি তখন ভুল করে আনা হয়েছিল। এই মেশিন প্রতিস্থাপন করতে অন্যান্য মেশিন আমাদের নেই। তাই মেশিনটি ফেরত নেওয়া হচ্ছে। বর্তমানে আমাদের এখানে রেডিওথেরাপি মেশিন স্থাপনের জন্য বাঙ্কার নির্মাণ কাজ চলছে, যা চলতি বছর শেষ হবে। তখন অন্য একটি উন্নত মেশিন পাওয়া যাবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD