জার্মান-বাংলা ডেস্ক:
দেশবরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দী স্মরণে জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে সুবীর নন্দী স্মরণানুষ্ঠান। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের শিল্পী, গীতিকার, সুরকার, সংগঠক ও ভক্তদের অংশগ্রহণে ২২মে ২০১৯ বুধবার, বিকেল ৪টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ঋত্বিক নাট্যপ্রাণ জনাব লিয়াকত আলী লাকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক জনাব সোহরাব উদ্দীন। অনুষ্টানে শিল্পী সুবীর নন্দীকে নিয়ে স্মৃতিচারন করেন উপস্থিত শিল্পীরা।