শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

উচ্চাদালতের আশ্রয়ে যাচ্ছেন বেসরকারি শিক্ষকগণ: লিগ্যাল নোটিশ প্রেরণ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯

নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন দাবিতে আন্দোলন করেছে কিন্তু তাদের আন্দোলনের কর্ণপাত করেনি সরকার। অন্যান্য প্রতিষ্ঠানে বেশকিছু সুযোগ সুবিধা থাকলেও বেসরকারি শিক্ষক-কর্মচারীরা বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত।
বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে বাড়তি সুবিধা না দিয়ে মাসিক বেতন থেকে অতিরিক্ত ৪% কর্তনে দেশব্যাপী তীব্র প্রতিবাদ সত্ত্বেও কর্তন বাস্তবায়ন করায় উচ্চাআদালতের শরণাপন্ন হতে যাচ্ছেন বেসরকারি শিক্ষক কর্মচারীরা। হাইকোর্টে রিটের প্রাথমিক পর্যায়ের প্রস্তুতি হিসেবে গতকাল  ১৫ ই এপ্রিল,১৯ইং সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট দেব দুলাল বড়ালের মাধ্যমে এডভোকেট নোটিশ পাঠানো হয়েছে। প্রেরিত এডভোকেট নোটিশে ১। সিনিয়র সচিব, শিক্ষা মন্ত্রণালয় ২। মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ৩। সদস্য সচিব, অবসর সুবিধা বোর্ড ৪। সদস্য সচিব, কল্যাণ ট্রাস্ট ৫। উপসচিব, শিক্ষা মন্ত্রণালয় এর নিকট জানতে চাওয়া হয়েছে। অবসর কল্যাণ ট্রাস্টে ৬% চাঁদায় নীতিমালা অনুযায়ী যে সুবিধা অতিরিক্ত ৪% কর্তনে একই সুবিধা কেন বেআইনি ঘোষণা করা হবে না। আগামী দশ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। অন্যথায় আইনের আশ্রয়ে যাবেন ক্ষতিগ্রস্ত সংক্ষুব্ধ বেসরকারি শিক্ষকগণ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD