শিরোনাম :
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ ফিল্ডস পদক চীনের বিশ্বমানের গণিত গবেষণার প্রমাণ: মার্টিন হেয়ার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত আদালতের, প্রত্যর্পণ নিয়ে দিল্লির সঙ্গে ঢাকার আলোচনা জার্মানিতে একসঙ্গে পরিবেশ, অর্থনীতি ও নিরাপত্তার চাপ; ইউক্রেন যুদ্ধেও বাড়ছে উদ্বেগ নারী শিক্ষায় নতুন উদ্যোগ, অনার্স পর্যন্ত সব খরচ বহন করবে সরকার নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা, জুডিশিয়াল সার্ভিসের ভাতা নিয়ে জটিলতা রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন রূপকথা তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ

ছাত্রলীগের পদবঞ্চিতদের দাবি কেন্দ্রীয় নেতৃত্বকে ‘ডোপ টেস্ট’ করানোর

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯

ছাত্রলীগের পদবঞ্চিতদের দাবি কেন্দ্রীয় নেতৃত্বকে ‘ডোপ টেস্ট’ করানোর
ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সবাইকে ‘ডোপ টেস্ট’ করানোর দাবি জানিয়েছেন পদবঞ্চিতরা।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পদবঞ্চিত ও কাঙ্ক্ষিত পদ না পাওয়া বিক্ষুব্ধ অংশটি এ দাবি জানায়।

পদবঞ্চিতদের পক্ষ থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্বকে ‘ডোপ টেস্ট’ করানোর দাবি জানান ছাত্রলীগের বিগত কমিটির কর্মসূচি ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক রাকিব হোসেন।

এসময় বর্তমান কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর মাদক ব্যবসায় জড়িত থাকার প্রমাণ রয়েছে বলেও দাবি করা হয়। আর সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ছাত্রলীগের বিগত কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফ বাবু।

বিতর্কিতদের বাদ দিয়ে ছাত্রলীগের কমিটি পুনর্গঠনের নির্দেশ দেওয়ায় শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, কমিটি পুনর্গঠনের নামে ফের শেখ হাসিনার নির্দেশ অমান্য করা হলে তার শক্ত জবাব দিতে আমরা প্রস্তুত আছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশা, ডাকসুর সদস্য তিলোত্তমা সিকদার, তানভীর হাসান সৈকত প্রমুখ।

ছাত্রলীগের পদবঞ্চিতদের করা তালিকায় ‘অযোগ্যরা’ হলেন:

সহসভাপতি তানজিল ভূইয়া তানভীর, রেজাউল করিম, আরেফিন সিদ্দিক, আতিকুর রহমান খান, বরকত হোসেন হাওলাদার, আবু সালমান প্রধান, শাহরিয়ার কবির, ফুয়াদ রহমান খান, সাদিক খান, তৌহিদুল ইসলাম চৌধুরী, এস এম তৌফিকুল হাসান, তৌহিদুর রহমান, মাহমুদুল হাসান, সৃজন ভূঁইয়া, তৌহিদুর রহমান, কামাল খান, আবু সাঈদ শাহজালাল, খালিদ হাসান, আমিনুল ইসলাম, রুহুল আমিন, সোহানী হাসান, মাহমুদুল হাসান, এস এম হাসান আতিক, সুরঞ্জন ঘোষ, জিয়ান আল রশিদ, সোহেল রানা, মুনমুন নাহার, তরিকুল ইসলাম ও রাকিব উদ্দীন।

যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরী ও মো. শাকিল ভূইয়া, মোরশেদুল হাসান। সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম, উপ-প্রচার সম্পাদক সিজাদ আরেফিন শাওন, উপ-দপ্তর সম্পাদক মাহমুদ আব্দুল্লাহ বিন মুন্সি, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সৌরভ নাথ, সংস্কৃতিবিষয়ক উপসম্পাদক আফরিন লাবণী, উপ-আন্তর্জাতিক সম্পাদক ফুয়াদ হাসান, উপ-পাঠাগার সম্পাদক রুশী চৌধুরী, ধর্মবিষয়ক সম্পাদক তাজ উদ্দিন, গণশিক্ষাবিষয়ক উপসম্পাদক মনিরুজ্জামান ত্রাণ ও দুর্যোগবিষয়ক উপসম্পাদক সালেকুর রহমান, স্বাস্থ্য ও চিকিৎসাসেবা বিষয়ক উপসম্পাদক ডা. শাহজালাল, গণযোগাযোগ ও উন্নয়নবিষয়ক উপসম্পাদক সালাউদ্দিন জসীম ও সুশোভন, বেসরকারি বিশ্ববিদ্যালয়বিষয়ক সম্পাদক আসিফ ইকবাল, বেসরকারি বিশ্ববিদ্যালয়বিষয়ক উপসম্পাদক মো. তুষার, ও রাকিবুল ইসলাম।

উপ-আপ্যায়ন সম্পাদক শাহরিয়ার মাহমুদ, মানবসম্পদ উন্নয়নবিষয়ক উপসম্পাদক হিরণ ভূইয়া, কৃষিশিক্ষাবিষয়ক সম্পাদক এস এম মাকসুদুর রহমান, কর্মসংস্থানবিষয়ক উপসম্পাদক অভিমন্যু বিশ্বাস, সহসম্পাদক জাফর আহমেদ, তানভীর আব্দুল্লাহ, সামিহা সরকার, ফারজানা ইসলাম, তামান্না তাসনিম, মেহেদী হাসান, আঞ্জুমান আরা, আসিফ রায়হান ও শফিকুল ইসলাম শেখ আরজু।

সদস্য ফয়সাল করিম দাউদ খান, কর্মসংস্থানবিষয়ক উপসম্পাদক আল ইমরান, আন্তর্জাতিকবিষয়ক উপসম্পাদক ওয়াহিদুজ্জামান, সহসম্পাদক সোহেল রানা, মানবসম্পদবিষয়ক উপসম্পাদক বেলাল, প্রশিক্ষণবিষয়ক উপসম্পাদক মেশকাত হোসেন, সহসভাপতি শহিদুল ইসলাম, সহসভাপতি ফরহাদ হোসেন, সহসভাপতি তানজীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান, উপ-প্রচার সম্পাদক আরিফ শেখ, ক্রীড়াবিষয়ক উপসম্পাদক বায়েজিদ কোতোয়াল, উপ-অর্থ সম্পাদক মহসিন খন্দকার, আন্তর্জাতিক সম্পাদক রাকিনুল হক চৌধুরী, সহসম্পাদক রনি চৌধুরী, সহসভাপতি এম সাজ্জাদ হোসেন, আন্তর্জাতিকবিষয়ক উপসম্পাদক এস এম মাহবুবুর রহমান, সহসম্পাদক ওমর ফারুখ, সহসভাপতি আলিমুল হক, অর্থ সম্পাদক মো. রাকিব হোসেন, স্বাস্থ্য ও চিকিৎসাসেবাবিষয়ক উপসম্পাদক শফিউল ইসলাম, সহসভাপতি মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, সহসম্পাদক রেজাউল করিম, ত্রাণ ও দুর্যোগবিষয়ক উপসম্পাদক ফেরদৌস শাহরিয়ার, উপ-প্রচার সম্পাদক নিলায়ন বাপ্পী, উপ-দপ্তর সম্পাদক মোমিন শাহরিয়ার, নাট্য ও বিতর্কবিষয়ক উপসম্পাদক মাজহারুল কবির এবং গণযোগাযোগ ও উন্নয়নবিষয়ক উপসম্পাদক নাজমুল হুদা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD