শিরোনাম :
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ ফিল্ডস পদক চীনের বিশ্বমানের গণিত গবেষণার প্রমাণ: মার্টিন হেয়ার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত আদালতের, প্রত্যর্পণ নিয়ে দিল্লির সঙ্গে ঢাকার আলোচনা জার্মানিতে একসঙ্গে পরিবেশ, অর্থনীতি ও নিরাপত্তার চাপ; ইউক্রেন যুদ্ধেও বাড়ছে উদ্বেগ নারী শিক্ষায় নতুন উদ্যোগ, অনার্স পর্যন্ত সব খরচ বহন করবে সরকার নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা, জুডিশিয়াল সার্ভিসের ভাতা নিয়ে জটিলতা রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন রূপকথা তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ

অর্থের অভাবে বন্ধ হতে চলেছে মেধাবী শিক্ষার্খীর পড়াশোনা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯
অর্থাভাবে মেধাবী ছাত্রী মিনা আক্তারের পড়াশোনা বন্ধের উপক্রম

এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধিঃ দারিদ্রতাকে উপেক্ষা করে আত্মপ্রত্যায় আর অদম্য মনোবল নিয়ে মিনা আক্তার এ বছর এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে সাফল্যের সাথে জিপিএ-৫ অর্জন করলেও অর্থের অভাবে থেমে যেতে চলেছে এই হতদরিদ্র এতিম মেধাবী ছাত্রী মিনা আক্তারের লেখাপড়া ও ভবিষ্যৎ জীবনের লক্ষ্য ৷

জানা যায়, মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের শুপুকুরিয়া গ্রামের হতদরিদ্র আলাউদ্দিন সামান্য টর্চলাইট, গ্যাসলাইট মেরামত করে সংসার চালালেও বছর দু’য়েক আগে তিনি স্ট্রোক করলে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন ৷বাবা আলাউদ্দিনের মৃত্যুর পর থেকেই অনেক কষ্টে দুখিনী মায়ের জীবন সংগ্রামের সংসারে খেয়ে না খেয়ে লেখাপড়া চালিয়ে গেছে মিনা আক্তার ৷
আত্মপ্রত্যায় আর অদম্য মনোবল নিয়ে মিনা আক্তার এ বছর কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঐতিহ্যবাহী হালসা মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন করেন ৷

অর্থের অভাবে কলেজে ভর্তি সহ লেখাপড়া থেকে বঞ্চিত হয়ে থেমে যেতে চলেছে মেধাবী ছাত্রী মিনা আক্তারের উজ্জল ভবিষ্যৎ ৷
সংসারে অর্থের অভাব লেখাপড়ার প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ঘোর চিন্তা এখন মেধাবী ছাত্রী মিনা আক্তারের চোখেমুখে ৷ আত্মপ্রত্যায় আর অদম্য মনোবল নিয়ে চলার পথ কি তাহলে থেমে যাবে মেধাবী ছাত্রী মিনা আক্তারের ?
এ ব্যাপারে ধনাঢ্য হৃদয়বান ব্যক্তির আর্থিক সহযোগিতা এবং সরকারি পৃষ্ঠপোষকতা পেলে মিনা আক্তার উচ্চ শিক্ষা অর্জন করে চিকিৎসক হয়ে দেশ ও দশের সেবা কর্মে ব্রতী হবে এবং দুঃখিনী মায়ের মুখে হাসি ফোঁটাতে পারবে বলে সে আশাবাদী

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD