শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

বিশ্ব শিল্পের বৃহৎ আয়োজন ভেনিস বিয়েনাল-এ অংশ নিচ্ছে বাংলাদেশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৮ মে, ২০১৯

নিজস্ব প্রতিবেদক:
বিশ্বের সবচেয়ে বড় এবং মর্যাদাপূর্ণ চারুকলা প্রদর্শনীতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী’র নেতৃত্বে ৬ সদস্যের একটি দল ইতালির ভেনিসে অনুষ্ঠিত ৫৮তম ভেনিস বিয়েনালে অংশগ্রহন করতে যাচ্ছে। ছয় মাসব্যাপী এই আয়োজনে বাংলাদেশের একটি প্যাভিলিয়ন থাকবে যেখানে চিত্রকর্ম, ভাস্কর্য ও ভিডিও প্রদর্শিত হবে। বিশ্বের সবচেয়ে পুরনো এই আয়োজন শুরু হয় ১৮৯৫ সাল থেকে। দুই বছর পরপর এই শিল্পায়োজন অনুষ্ঠিত হয়। এবছর আয়োজনটির উদ্বোধন আগামী ১১ মে এবং শেষ হবে ২৪ নভেম্বর।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় অংশগ্রহণকারী ছয় সদস্যের এই দলে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। তিনি বলেন, ‘২০১৩ সালে প্রথম সরকারিভাবে বাংলাদেশ এই আয়োজনে অংশগ্রহণ করে। আমার সৌভাগ্য হয়েছে সেই আয়োজনে অংশগ্রহণ করার। বিশ্বের সবচেয়ে পুরনো ও বড় এই আয়োজনে অংশগ্রহণের অভিজ্ঞতা আমরা বিভিন্নভাবে কাজে লাগাতে পারবো। এই আয়োজনে অংশগ্রহণ করার মাধ্যমে আমাদের শিল্পকে বিশ্বের অন্যতম প্রধান শিল্পযজ্ঞে উপস্থাপন করার সুযোগ পাচ্ছি এজন্য আমরা গর্বিত।’ এই আয়োজনে অংশগ্রহণের ফলে বাংলাদেশে চারুশিল্পের সাথে বিশ্বের অন্যান্য দেশের শিল্পকর্মের মিথস্ক্রিয়া তৈরী হবে এবং এর ফলে বাংলাদেশের শিল্প অরো উন্নত ও আলোকিত অবস্থানে পৌঁছবে বলে মনে করছেন দেশের বরেণ্য চারুশিল্পীবৃন্দ।

এবারের আয়োজনে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন, নাজিয়া আন্দালিব প্রেমা, উত্তম কুমার কর্মকার, রুহুল আমিন কাজল, গাজী নাফিজ আহমেদ এবং বিশ্বজিৎ গোস্বামী। এছাড়াও ভেনিস থেকে বাংলাদেশ প্যাভিলিয়নের কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন ভিভিয়ানা ভেনুসি (Viviana Vennucie).

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD