মো: নজরুল ইসলাম,কোটচাঁদপুর(ঝিনাইদহ)প্রতিনিধি:ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা পর্যায়ে শীর্ষে কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা-২০১৯ এর ফলাফলে ১৮০ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৭১ জন ছাত্রী।বিদ্যালয়ের পাসের হার ৯৪.৪৪% এবং জিপিএ ৫ পেয়েছে ২২ জন। বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগে পরীক্ষার্থী ৬১জন পরিক্ষার্থীদের মধ্যে পাস করেছে ৫১ জন ছাত্রী।
ভোকেশনাল শাখায় পাসের হারের ৮৩.৬০% এবং জিপিএ ৫ পেয়েছে ৪ জন।
ঐতিহ্যবাহী কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব,মোঃ ইসাহাক আলী জানান,ছাত্রীদের অক্লান্ত পরিশ্রম,অভিভাবকদের আন্তরিকতা ও শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় এ ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।