শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

‘ঢাকা থেকে সব স্কুল -কলেজ বিশ্ববিদ্যালয় সরিয়ে ফেলা হবে’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৪ মে, ২০১৯

শ‌নিবার রাজউক মিলনায়ত‌নে শিশু‌দের উপ‌যো‌গি ঢাকা গড়‌তে এক সংলাপ অনুষ্ঠা‌নে দেওয়া বক্তব্য এসব কথা বলেন রাজউক চেয়ারম্যান। সেভ দ্যা চিল‌ড্রে‌ন আয়োজিত অনুষ্ঠানে এই সংলাপে অংশ নেয় দুই শতাধিক শিশু। এসময় ঢাকা নিয়ে শিশুরা তাদের মতামত জানায়।

শিশু‌দের ভাবনায় ‘কেমন হ‌বে ঢাকা ’ সংলাপে রাজধানী উন্নয়ন কর্তৃপ‌ক্ষ ( রাজউক) চেয়ারম্যান আব্দুর রহমান শিশুদের উদ্দেশে বলেন, তোমাদের জন্য পরিকল্পিত শহর দিতে পারিনি। এজন্য রাজউক চেয়ারম্যান হিসেব আমি দায়ি। আমরা চেষ্টা করছি ঢাকা থেকে সব স্কুল -কলেজ বিশ্ববিদ্যালয় সরিয়ে ফেলতে। এ নিয়ে পরিকল্পনা চলছে। দুটি জায়গাও দেখেছি আমরা।

শ‌নিবার রাজউক মিলনায়ত‌নে শিশু‌দের উপ‌যো‌গি ঢাকা গড়‌তে এক সংলাপ অনুষ্ঠা‌নে দেওয়া বক্তব্য এসব কথা বলেন রাজউক চেয়ারম্যান। সেভ দ্যা চিল‌ড্রে‌ন আয়োজিত অনুষ্ঠানে এই সংলাপে অংশ নেয় দুই শতাধিক শিশু। এসময় ঢাকা নিয়ে শিশুরা তাদের মতামত জানায়।

রাজউক চেয়ারম্যান ব‌লেন, রাজধানীতে থে‌কে স্কুল ক‌লেজ বিশ্ব‌বিদ্যালয় স‌রিয়ে নি‌তে জ‌রিপ চালা‌নো হচ্ছে। এর ম‌ধ্যে দু‌টি জায়গাও দে‌খেছি আমরা। যেখানে খেলার মাঠ পা‌র্কিং সহ সব সু‌বিধা থাক‌বে।

সংলাপে তিনি বলেন, রাজউক চেয়ারম্যান হ‌য়েও রাজধানী‌কে প‌রিকল্পিতভা‌বে গড়‌তে পারিনি। রাজউক প্রধান হিসেব এই দায় আমার। আমার ছোট ছে‌লে নবম শ্রেণীতে প‌ড়ে। সে রাজধানীর ধানম‌ণ্ডির এক‌ মা‌ঠে সপ্তা‌হে মাত্র দুদিন খেলার সু‌যোগ পায়। বা‌কি দিন অন্য শিশু‌দের খেল‌তে হয় ব‌লে তার সুযোগ হয় না। বা‌কি পাঁচদিন বাসায় ব‌সে কাটা‌তে হয়।

‌তি‌নি ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজধানী‌তে বা‌ড়িতে বা‌ড়ি‌তে স্কুল বানা‌নো হ‌য়ে‌ছে। আমার বাসার পা‌শের বি‌ল্ডিং‌য়ে বাসার সমান আয়ত‌নে স্কুল চালা‌নো হয়। আ‌শেপা‌শে ৫টি বিশ্ব‌বিদ্যালয় র‌য়ে‌ছে। এগু‌লোর কারও নেই খেলার মাঠ।

রাজউক চেয়ারম্যান আব্দুর রহমান ব‌লেন, স্কুল ছাত্র ছাত্রী‌দের নি‌য়ে ডি‌টেইল অ্যা‌রিয়া প্লানের ( ড্যা‌প) প্রথম অনুষ্ঠান হলো আজকের এই সংলাপ। ভ‌বিষ্য‌তে যেসব শহর গ‌ড়ে তোলা হ‌বে তা যেন শিশুসহ সব শ্রেণী পেশার মানু‌ষের বাস‌যোগ্য হয় সে‌দিকে গুরুত্ব দেওয়া হ‌চ্ছে।

এসময় ড্যাপ প্রকল্প পরিচালককে অনু‌রোধ ক‌রে রাজউক চেয়ারম্যান ব‌লেন, ড্যাপ তাড়াতা‌ড়ি হওয়া প্র‌য়োজন। দ্রুত এটি যেন আ‌লোর মুখ দেখে। কিছু আ‌ছে কিছু নাই এমন নয় পূর্ণাঙ্গ ড্যাপ চাই।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD