শিরোনাম :
সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং ডারউইন জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়, প্রশংসায় সাবেক তারকা ও বিশ্লেষকরা রাজধানীতে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি আজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে থাকার পর নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু, ৯ জনই বাংলাদেশি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ ফিল্ডস পদক চীনের বিশ্বমানের গণিত গবেষণার প্রমাণ: মার্টিন হেয়ার

শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে অশিক্ষিতরা থাকতে পারবেন না

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯

শিক্ষা প্রতিষ্ঠান অনুযায়ী শিক্ষিত লোকজনই ম্যানেজিং কমিটিতে থাকবেন। অশিক্ষিত লোকজন ম্যানেজিং কমিটিতে আসতে পারবেন না। এমনটি বলেছেন ফেনী-৩ আসনের এমপি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।

ফেনী-৩ আসনের এমপি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী বক্তব্যে বলেন, স্কুল ও মাদরাসার ম্যানেজিং কমিটির দায়িত্ব শিক্ষিত লোকেরা আসবেন। প্রাইমারিতে মাধ্যমিক পাশ, মাধ্যমিকে উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গ্রেজুয়েটরা আসবেন।

এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আরো বলেন, শিক্ষকদের কুরুচিপূর্ণ আচরণে শিথিলতা দেখানো হবে না। যারা কুরুচিপূর্ণ কর্মকাণ্ডে লিপ্ত হবেন, তাদের বিরুদ্ধে স্কুল, মাদরাসা থেকে বহিষ্কারসহ কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। শুক্রবার বিকেলে ফেনীর সোনাগাজীতে ‘শিক্ষার মানোন্নয়নে আমাদের করনীয়’ শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য ভালো মানুষ হওয়া ও অর্জিত শিক্ষাকে জীবিকা উপার্জনে কাজে লাগানো। শিক্ষকরা তরুণ শিক্ষার্থীদের ভবিষ্যতের বিভিন্ন পর্যায়ে যাওয়ার স্বপ্ন দেখাবেন, তাদের লক্ষ্য অর্জনে স্বপ্নে বিভোর করবেন, নৈতিকতা ও চরিত্র গঠনের শিক্ষা দেবেন।

চর মজলিসপুর সমাজ উন্নয়ন পরিষদের আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন যুগ্ম সচিব ও সমাজ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ড. মাহবুবুল হক। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ফেনীর ডিসি মো. ওয়াহিদুজজামান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আবুল হোসাইন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. আবুল হোসেন ও সোনাগাজীর ইউএনও সোহেল পারভেজ।

সমাবেশে বক্তব্য রাখেন ব্যবসায়ী ও সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোক্তা নাজমুল করিম দুলাল, ওসমানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল হাকিম, বিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন মোহাম্মদ আলমগীর, সোনাগাজী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি একেএম শরীয়ত উল্যাহ ও ইউপি যুবলীগ সভাপতি আনোয়ার খায়ের প্রমুখ। সমাবেশে চর মজলিসপুর ও বগাদানা ইউপির প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD