আরিফ ঢালী,বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ১০০% মাল্টিমিডিয়া ক্লাস নিশ্চিতকরণে জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা তদারকি জোরদার করেছেন। একারণে মাল্টিমিডিয়া ক্লাসে বাগেরহাট রয়েছে অনেক এগিয়ে ।
জানা যায়, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন ও শিক্ষাদান ফলপ্রসু করতে অনেক পরিকল্পনা হাতে নিয়েছে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বর্তমান সরকারের যুগোপযোগী পদক্ষেপ সারা বিশ্বে সাড়া যুগিয়েছে। শিক্ষাক্ষেত্রে ডিজিটাল এনেছে এক বৈপ্লবিক পরিবর্তন। শ্রেণিকক্ষে পাঠদান ফলপ্রসু ও আনন্দদায়ক করতে মাল্টিমিডিয়া ক্লাস ব্যাপক সাড়া যুগিয়েছে।মাল্টিমিডিয়া ক্লাস বাস্তবায়নে শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হচ্ছে। এছাড়া প্রশিক্ষিত শিক্ষকদের দ্বারা ইন-হাউজ ট্রেনিং এর মাধ্যমে সকল শিক্ষকদের আইসিটিতে দক্ষ করা হচ্ছে। গতানুগতিক শিক্ষাদানের পরিবর্তে মাল্টিমিডিয়া ক্লাসে শিক্ষার্থীরা আকৃষ্ট হচ্ছে। শিক্ষার্থীদের বোধগম্য সহজ হচ্ছে।মাল্টিমিডিয়া ক্লাসে শিক্ষকদের উপকরণ ব্যবহার নিশ্চিত হচ্ছে। মাল্টিমিডিয়া ক্লাসটি মনিটারিং করছে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর। মাল্টিমিডিয়া ক্লাস যথারীতি আপলোড করতে হচ্ছে শিক্ষকদের। বর্তমানে মোবাইল অ্যাপসের মাধ্যমে মাল্টিমিডিয়া ক্লাসের চলমান ছবি তুলে তথ্য সন্নিবেশ করতে হচ্ছে।ফলেকোন ধরণের অনিয়ম করার সুযোগ নেই।
মাল্টিমিডিয়া ক্লাস নিশ্চিতকরণে করতে শিক্ষা মন্ত্রণালয় মুক্তপাঠে মাল্টিমিডিয়া ক্লাস সম্পর্কিত অন-লাইন কোর্স চালু করেছে। মাল্টিমিডিয়া মনিটারিং সিষ্টেম ওয়েবসাইটে কিভাবে ছবি তুলতে হবে, কিভাবে প্রতিবেদন দাখিল করতে হবে সে সম্পর্কে বিবরণ দেওয়া হয়েছে। এরপরও কিছু কিছু শিক্ষক ও কিছু কিছু প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া ক্লাসের তথ্য আপলোড করছে না। বাগেরহাটের বিভিন্ন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের এ ব্যাপারে কারণ দর্শানোর নোটিশ, কর্মশালা সহ বিভিন্নভাবে উদ্বুদ্ধু করতে দেখা যাচ্ছে।
গত এক সপ্তাহের জরিপে দেখা যায়, বাংলাদেশের মধ্যে খুলনা বিভাগ মাল্টিমিডিয়ায় প্রথম স্থানে রয়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গা প্রথম এবং বাগেরহাট রয়েছে দ্বিতীয় স্থানে। বাগেরহাট জেলা শিক্ষা অফিসার মো: কারুজ্জামান বাগেরহাটের মাল্টিমিডিয়া ক্লাসের অবস্থান শীর্ষে নিতে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের বিভিন্নভাবে নির্দেশনা দিচ্ছেন। বিভিন্ন উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে এ সম্পর্কিত কর্মশালায় অংশ নিচ্ছেন। জেলা শিক্ষা অফিসার সাপ্তাহিক প্রতিবেদনে শীর্ষে অবস্থানকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও শিক্ষা প্রতষ্ঠানকে থ্যাংকস্ লেটার দিয়ে উদ্বুদ্ধ করছেন।
জেলা শিক্ষা অফিসার মো: কামরুজ্জামান জানান, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থায় বাস্তবমুখী পদক্ষেপ নিয়েছে। মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে একটি ক্লাসকে প্রাণবন্ত করা যায়। উপকরণ ব্যবহার সহজ হয়। মাল্টিমিডিয়া ক্লাসে বাগেরহাট অনেক ভাল অবস্থানে রয়েছে । তাই বাগেরহাটকে শীর্ষ পর্যায়ে নিতে হলে সকল শিক্ষককে আন্তরিক এগিয়ে আসতে হবে।