শিরোনাম :
জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা

শ্রীপুরে প্রবীণদের স্বাস্থ্য সমস্যা বিষয়ে কর্মশালা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯
প্রবীণদের স্বাস্থ্য সমস্যা বিষয়ে কর্মশালা

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরের টেংরা গণস্বাস্থ্য কেন্দ্র সভাকক্ষে প্রবীণদের রোগ ও স্বাস্থ্য বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রবীণ সেবা উন্নয়ন ক্লাব বৃহষ্পতিবার দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।

গণস্বাস্থ্য কেন্দ্রের সহকারী পরিচালক ও চিকিৎসক মেহজাবীন চৌধুরী জানান, বৃদ্ধাবস্থায় একজন মানুষ কি কি শারীরিক, সামাজিক ও পারিবারিক সমস্যার সম্মুখীন হয়ে থাকে তা চিহ্নিত করে থাকে প্রবীণ সেবা উন্নয়ন ক্লাব। পরে সেগুলোর চিকিৎসা, সমাধান ও ঝুঁকি কমাতে সহায়তা দেয়া হয়।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রকল্প পরিচালক কামরুন্নাহার অনু বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের অধীনে দেশে ১০টি প্রবীণ সেবা উন্নয়ন ক্লাব রয়েছে। সবগুলোতে অনুরূপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। টেংরা ক্লাবে শতাধিক প্রবীণ রয়েছেন যাদের মধ্যে ৩৫ জন নারী।
কর্মশালা পরিচালনা করেন বেলজিয়ামের ওকরা (ওপেন ক্রিস্টিয়ান রেসপেক্ট অ্যাকটিভ), ডব্লিউএসএম (ওয়ার্ল্ড সলিডারিটি মুভমেন্ট) এর ৬জন প্রতিনিধি।

শ্রীপুরের টেংরা গ্রামের আব্দুল মালেক (৬৮) বলেন এ ক্লাবের সদস্যরা প্রতি মাসে একাধিকবার গণস্বাস্থ্য কেন্দ্রে জমায়েত হয়ে নিজেদের মধ্যে শারীরিক, পারিবারিক ও সামাজিক সমস্যা নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় বৃদ্ধ মহিউদ্দিন মাস্টার বলেন, প্রবীণদের সমস্যা চিহ্নিত হলে সে অনুযায়ী স্বাস্থ্যসেবা দেয়া হয় । সমাজের সদস্যদের সাথে কথা বলে সমাধানে সহায়তা করা হয়। একজনের সমস্যায় প্র্েরত্যক প্রবীণ এগিয়ে যান।

শ্রীপুরের তেলিহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার । উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম প্রধান, ওসি জাবেদুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মন্জুরুল ইসলাম, এওয়ামী লীগ নেতা আমীর আলী, সামসূল হক , কামরুন নাহার বেলজিয়ামের ওকরা’র ব্যবস্থাপক মার্ক, তার সহযোগী বার্ট, ক্যাথরিন, গণস্বাস্থ্য কেন্দ্রের জমিদাতা ইব্রাহীম মাহমুদ প্রমূখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD