হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি :জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিতব্য ২০১৭ সালের অনার্স ২য় বর্ষ (বিশেষ) শুধু ২২এপ্রিল ২০১৯ তারিখ (সোমবার) এর পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত পরীক্ষাটি আগামী ৪মে ২০১৯ তারিখ (শনিবার) বেলা ২ (দুই) টায় অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম।